কানপুর টেস্ট দিয়ে শেষ হয়েছে সাকিব আল হাসানের ভারত সফর। বৃষ্টিতে টেস্টের প্রায় আড়াই দিন পেটে চলে যাওয়ার পরও বাংলাদেশ আজ দুপুরের মধ্যেই হেরে গেছে ভারতের কাছে। খেলা শেষে কিছু আনুষ্ঠানিকতা শেষে সাকিব ধরেছেন দুবাইয়ের ফ্লাইট।
দলীয় সূত্র জানায়, আজ খেলা শেষে পুরস্কার বিতরণীর সময়ে সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। মাঠের কাজ শেষে খুব একটা দেরি করেননি সাকিব। দ্রুত কানপুর থেকে ৯০ কিলোমিটার দূরের লক্ষ্ণৌ বিমানবন্দরে রওনা দেন বাংলাদেশ অলরাউন্ডার। লক্ষ্ণৌ থেকে রাতেই তাঁর গন্তব্য দুবাইয়ে। দুবাইয়ে দুই-একদিন কাটিয়ে চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। যদি শতভাগ নিশ্চয়তা পান তবেই তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু মিরপুর টেস্ট খেলে বিদায় নিতে দেশে আসবেন সাকিব। নাহলে কানপুরেই তাঁর শেষ টেস্ট ধরে নিতে হবে।
টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসর নিলেও ওয়ানডে এখনো চালিয়ে যাবেন বলে সাকিবের সিদ্ধান্ত। সে হিসেবে নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর খেলার কথা। দেশের মাঠে আর টেস্ট না খেলার সুযোগ হলে ওই সিরিজ দিয়েই হয়তো আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব।
ভারত সফরে শুধুই টেস্ট দলে থাকা মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, জাকির হাসানের মতো ক্রিকেটাররা কাল দেশে ফিরছেন। তবে তাইজুল ইসলাম, হাসান মাহমুদ সপরিবারে কদিন ভারতে কাটাবেন। আর আজ বিকেলে শুধুই টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা পৌঁছেছেন ভারতে।

মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
২৬ মিনিট আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে