
প্রথম ম্যাচে ১৮২ রান তাড়া করা জিততে পারেনি বাংলাদেশ। আজ পারবে? প্রথম ম্যাচের লক্ষ্যের চেয়ে এদিন অবশ্য লক্ষ্যটা ১১ রান কম। সিরিজ হার এড়াতে জিততে হলে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এদিন ১৭১ রান তুলতে হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশের জন্য লক্ষ্য চ্যালেঞ্জিংই বলা যায়।
আগের ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে একই পথেই হেঁটেছে আইরিশরাও। টস জিতে ব্যাটিংয়ে আসে তারা। আগের ম্যাচের মতো এদিনও লড়াইয়ের ভালো পুঁজিই পেয়েছে সফরকারীরা।
টিম হেক্টরকে নিয়ে ওপেনিংয়ে দলকে দারুণ একটা সূচনা এনে দেন অধিনায়ক পল স্টার্লিং। তানজিম হাসান সাকিবের বলে বাংলাদেশের প্রথম শিকার হওয়ার আগে ঝোড়ো ক্যামিও খেলেন স্টার্লিং। ৩টি চার ও ২টি ছয়ে ১৪ বলে ২৯ রান করে তিনি যখন বিদায় নিলেন, তখন আয়ারল্যান্ডের দলীয় রান ৫৭। তখনো পাঁচ ওভার পেরোয়নি। হাত খুলে খেলায় টিম হেক্টরও খুব একটা পিছিয়ে ছিলেন না। দলীয় ৮৮ রানে আউট হওয়ার আগে ২৫ বলে ৩৮ রান করেন তিনি। জর্জ ডকরেল ১৮ রান করে আউট হলেও ১০ রানে অপরাজিত থাকেন গারেথ ডেলানি।
টিম হেক্টরের বিদায় পর অবশ্য দ্রুতই আরও দুটি উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। যে ওভারে শেখ মেহেদী হাসান ফিরিয়ে দিয়েছিলেন হেক্টরকে ওই ওভারেই তিনি ফেরান আরেক টেক্টর হ্যারিকে। হ্যারি অবশ্য থিতু হতে পারেননি, ১১ বলে ১১ রান করে আউট হয়েছেন। কিছুক্ষণ পরই হ্যারিকে অনুসরণ করে ফিরে যান বেন কালিটজ (৭)। তবে এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন লরকান টাকার। তিনি আউট হওয়ার আগে ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন। আয়ারল্যান্ড ৬ উইকেটে তোলে ১৭০ রান।
বল হাতে সবচেয়ে সফল শেখ মেহেদী হাসান; ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন।

তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই
৭ মিনিট আগে
এক ক্লাবে দীর্ঘ ১৫-২০ বছর খেলার উদাহরণ বর্তমানে দেখা যায় না বললেই চলে। কখনো ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের চুক্তি ফুরিয়ে যায়। অনেক সময় নানান ঘটনায় খেলোয়াড়েরা স্বেচ্ছায় ক্লাব বদলান। থিয়াগো আলমাদা যে ক্ষণে ক্ষণে ক্লাব পরিবর্তন করা ফুটবলারদের এক জন। সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তিন
৩৪ মিনিট আগে
থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের কথা বলা হচ্ছে। কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে যে ম্যাচটি হয়েছে, সেটাকে বর্ণনা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। একই সঙ্গে ম্যাচটিকে ঘিরে যে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ ভেসে বেড়াচ্ছে
১ ঘণ্টা আগে
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ প্রায় গেলেও তখন হয় শুধু সাদা-বলের ক্রিকেট। টেস্ট মাঠে গড়ায় না বললেই চলে। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই হারারেতে বাংলাদেশ খেলছে টেস্ট। শুরুতে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা ঘুরে দাঁড়িয়েছেন।
২ ঘণ্টা আগে