শোয়েব মালিক এখনো ওয়ানডে-টি-টোয়েন্টি দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। ৪০ ছুঁই ছুঁই শোয়েব তাই অবসর নিয়ে এখনই ভাবছেন না। শোয়েব না ভাবলেও তার স্ত্রী সানিয়া মির্জা নিজের অবসরের কথা জানালেন। ভারতীয় এই টেনিস তারকা জানিয়েছেন, দুটি গ্র্যান্ড স্লাম জেতার পর টেনিস রেকেট তুলে রাখবেন।
করাচিতে মালিকের সুগন্ধী ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অবসরের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘অবসরের আগে আমি আরও দুইটি গ্র্যান্ড স্লাম জিততে চাই।’
এদিকে আর কদিন পরেই ৪০-এ পা দেবেন শোয়েব মালিক। অনেক ক্রিকেটার এর আগেই অবসরের ঘোষণা দেন। মালিক অবশ্য খেলাটা এখনো উপভোগ করছেন। তবু ওই অনুষ্ঠানে তাঁর অবসরের প্রসঙ্গ সামনে এলে তিনি বলেন, ‘আমি অবসর নিয়ে একদমই ভাবছি না। এটি আমার একার সিদ্ধান্ত নয়। আমি বাবরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। সে জানিয়েছে দলের নতুন খেলোয়াড় তৈরি করতে আমাকে দরকার।’
শুধু নতুন খেলোয়াড় তৈরিতে নয় পারফরমেন্স দিয়েই দলের জয়ে অবদান রাখছেন মালিক। যার সবশেষ উদাহরণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। প্রায় দুই যুগের ক্যারিয়ারে মালিকের আফসোস আছে ওয়ানডে বিশ্বকাপ জিততে না পারা, ‘আমি ওয়ানডে বিশ্বকাপের শিরোপার স্বাদ নিতে চেয়েছিলাম। কিন্তু পায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের সদস্য ছিলাম। কিন্তু ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি।’
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৯ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৯ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে