
‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপের শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পর এবার র্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে ফেললো লিটন দাসের দল। একই সঙ্গে ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিবরা।
এশিয়া কাপের সবশেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোয় টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। একধাপ এগিয়ে নয়ে উঠে এসেছে ফিল সিমন্সের দল। আইসিসির হালনাগাদকৃত সবশেষ টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং ২২২। দশে নেমে যাওয়া আফগানিস্তানের রেটিংও সমান। যদিও ভগ্নাংশের হিসেবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে তারা।
সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন আসেনি। ২৭১ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে আছে ভারত। অস্ট্রেলিয়ার অবস্থান দুইয়ে। অজিদের সংগ্রহ ২৬৬ রেটিং। ২৫৭ রেটিং নিয়ে তিনে আছে ইংল্যান্ড। সেরা আটের বাকি দলগুলো হলো নিউজল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
আফগানিস্তানকে হারানোর ম্যাচে ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংস খেলে ৪ ধাপ উন্নতি করেছেন বাঁহাতি ওপেনার। বর্তমানে ৩৫ নম্বরে আছেন তামিম। এই সংস্করণের র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখন সবার ওপরে আছেন তিনি। তামিম ছাড়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন কেবল জাকের। তিন ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন এই ফিনিশার। এশিয়া কাপের গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৫৩ রান করেছেন জাকের।
বাংলাদেশি বোলারদের মধ্যে উন্নতি করেছেন কেবল সাকিব। ৫ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন এই পেসার। অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের। ৪ পিছিয়ে বর্তমানে ১৫ তম স্থানে আছেন কাটার মাস্টার। ৫ ধাপ পেছানো তাসকিনের অবস্থান ৩০ নম্বরে।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে