
সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩৬ রানের লক্ষ্য পেয়েও বাংলাদেশ হেরেছিল ৯২ রানে। এবার নাজমুল হোসেন শান্তরা দিল ২৫৩ রানের লক্ষ্য। বাংলাদেশ কি পারবে আজ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরতে?
শারজায় আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে বড় ইনিংসের আভাস দিলেও তেমন বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। লেজের ব্যাটাররা না দাঁড়ালে এই স্কোরই হতো না। অভিষিক্ত জাকের আলি অনিক ও নাসুম আহমেদের দারুণ ব্যাটিং ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে বাংলাদেশ ৭ উইকেটে করেছে ২৫২ রান।
ইনিংসের শেষ বলে স্ট্রেইটে ছয় মেরে দলের স্কোর আড়াই শ’ পার করে দেন জাকের। তার আগে মাথায় চোট পেয়েছিলেন তিনি। কিন্তু তারপরও হার মানেননি। ২৭ বলে ১ চার ও ৩ ছয়ে খেলেছেন ৩৭ রানের অপরাজিত ইনিংস। সপ্তম উইকেটে তিনি ৪১ বলে ৪৬ রানের জুটি গড়েন নাসুমের সঙ্গে। নাসুম ২৪ বলে ২ ছয়ে করেছেন ২৫ রান।
এর আগে স্পিনার নাঙ্গেলিয়া খারোতের করা ইনিংসের ৪১ তম ওভারের প্রথম ও পঞ্চম বলে শান্ত ও মাহমুদউল্লাহর (৩) বিদায়ের পর চাপে পড়ে যায় বাংলাদেশ। দুজনেই ক্যাচ তুলে দেন বাউন্ডারিতে। তাঁদের দ্রুত বিদায়ের পর দারুণভাবে চাপ সামাল দেন জাকের ও নাসুম। ফজলহক ফারুকির করা ইনিংসের ৪৭ তম ওভারে দারুণ ২ ছয় ও ১ চারে ১৮ রান নিয়ে উল্টো আফগানদের চাপে ফেলে দেন জাকের।
ব্যাটিংয়ে নেমে শুরুটাও দারুণ করেছিল বাংলাদেশ। কিন্তু ঝড়ের আভাস দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম (২২)। এরপর দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার সৌম্য সরকারের (৩৫) সঙ্গে ৭১ রানের জুটি গড়েন শান্ত। বাংলাদেশ অধিনায়ক সেঞ্চুরির আশা করেছিলেন। কিন্তু বলের সঙ্গে রানের ব্যবধান কমাতে গিয়ে তুলে দেন ক্যাচ। ১১৯ বলে ৬ চার ও ১ ছয়ে ৭৭ রান করে ফেরেন শান্ত। তাঁর প্রথম ৩০ রান আসে ৩৫ বলে। কিন্তু পরের ৪২ রান করতে লেগেছে ৮২ বল।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে