বিরাট কোহলির জনপ্রিয়তা কেমন, তা আর হয়তো নতুন করে না বললেও চলছে। মাঠের ক্রিকেট, সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই ভারতীয় এই ব্যাটার বেশ জনপ্রিয়। ভারতের অন্যতম বিখ্যাত নায়িকা রেশমিকা মান্ধানারও প্রিয় ক্রিকেটার কোহলি।
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাল্লা দিয়ে রান করছেন কোহলি। ৮ ম্যাচে ৫ ফিফটিতে করেছেন ৩৩৩ রান। গড় ৪৭.৫৭ ও স্ট্রাইক রেট ১৪২.৩১। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৫ নম্বরে ভারতীয় এই ব্যাটার। দুর্দান্ত ছন্দে থাকা কোহলিকেই নিজের প্রিয় ক্রিকেটার বললেন রাশমিকা। একই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারের আইপিএলে ভারতীয় এই নায়িকার প্রিয় দল। স্টার স্পোর্টসের টুইট করা এক ভিডিওতে রেশমিকা বলেন, ‘আমি কর্ণাটকের ব্যাঙ্গালোর থেকে এসেছি। আমাদের একটা স্লোগান আছে, ‘এ সালা কাপ নামদে।’ আমার মতে, ‘সেভাবেই তারা এগোচ্ছে। আশা করি, এবারের আইপিএলে আরসিবির ম্যাচ দেখতে পারব। বিরাট স্যার তো অসাধারণ।’
এ ছাড়া কোনো নির্দিষ্ট ভেন্যুতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচ খেলে ভারতীয় এই ব্যাটার করেছেন ৩ হাজার ১৫ রান। আর এবারের আইপিএলে সেরা চারে ওঠার লড়াইয়ে দারুণ খেলছে বেঙ্গালুরু। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে বেঙ্গালুরু।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩১ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১২ ঘণ্টা আগে