২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। দুই বছর আগের সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আকবর আলী-শরীফুল ইসলামদের বিপক্ষে খেলেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মন্ডলি খুমালোও। ৩ ওভারে ২২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। সেই খুমালো এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
নর্থ পেথারটন ক্রিকেট ক্লাবের হয়ে পেশাদার লিগ খেলতে সম্প্রতি ইংল্যান্ডে যান খুমালো। সেখানে দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়ে কোমায় চলে গেছেন ২০ বছর বয়সী পেসার।
নর্থ পেথারটন কর্তৃপক্ষ জানিয়েছে, ছেলের পাশে থাকতে খুমালোর মাকে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসার ব্যবস্থা করছে ক্লাব কর্তৃপক্ষ। তাঁর মা এই মুহূর্তে ডারবানের উমলাজিতে আছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ব্রিস্টলের একটি পানশালার বাইরে হামলার শিকার হন খুমালো। দলের সঙ্গে জয় উদ্যাপন করতে তিনি সেখানে গিয়েছিলেন। ঘটনার পর অচেতন খুমালোকে দ্রুত হাসপাতালে নিয়ে যান জরুরি সেবা সংস্থার কর্মীরা। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি এখন কোমায় আছেন।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছিল পুলিশ। তাঁর বয়স ২৭ বছর। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম জানানো হয়নি। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে গত বছর অভিষেক হয়েছে খুমালোর। প্রাদেশিক দল কাওয়াজুলু-নাটালের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। দলটির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে চুক্তিও আছে তাঁর।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১৮ মিনিট আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
২ ঘণ্টা আগে
সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে