নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ শেষে পাকিস্তানে উড়াল দেবে ক্যারিবীয়রা। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষেও তিনটি ওয়ানডে খেলবে সফরকারী।
৮ জুন শুরু হতে চলা আইসিসি ওয়ানডে সুপার লিগের আওতাধীন সিরিজটি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডির বদলে খেলা হবে মুলতানে। তীব্র গরমের কারণে ম্যাচ শুরুর সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথম বল মাঠে গড়াবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বিকেল ৫ টায়)।
ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সিরিজ চলার সময় রাজধানী ইসলামাবাদে ইমরানের বেশ কয়েকটি সমাবেশ হওয়ার কথা। সমাবেশ ঘিরে সহিংসতার আভাস দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির দূরত্ব মাত্র ২৩ কিলোমিটার। রাওয়ালপিন্ডিতে খেলা হলে সেখানে দাঙ্গা ছড়িয়ে পড়ার শঙ্কা থেকেই যাচ্ছিল। তবে ইসলামাবাদ থেকে মুলতানের দূরত্ব ৫৩৫ কিলোমিটার হওয়ায় নির্বিঘ্নে সেখানে সিরিজ আয়োজন করতে পারে পিসিবি।
রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ড আগে থেকেই মুলতানকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত রেখেছিল।

দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১৬ মিনিট আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
১ ঘণ্টা আগে
সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে