Ajker Patrika

নেপালকে ২৬ রানে অলআউট করে লজ্জায় ফেলল ভারত

ক্রীড়া ডেস্ক    
নেপালকে ২৬ রানে অলআউট করে লজ্জায় ফেলল ভারত
ভারত ‘এ’ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৬ রানে গুটিয়ে যায় নেপাল। ছবি: সংগৃহীত

চোখের পলক ফেলতে না ফেলতেই পড়ছে উইকেট। আজ দোহায় ভারত ‘এ’-নেপাল রাইজিং স্টার্স এশিয়া কাপের দ্বিতীয় ইনিংসের অবস্থা ছিল এমনই। ভারতের আগুনে বোলিংয়ে ২৬ রানে অলআউট হয়ে লজ্জাজনক এক রেকর্ডে নাম উঠে গেল নেপালের।

ভারতের দেওয়া ৩৩৩ রানের লক্ষ্যে নেমে মাত্র ১১.৩ ওভারে ২৬ রানে গুটিয়ে যায় নেপাল। রাইজিং স্টার্স এশিয়া কাপে এটা সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগে এই বাজে কীর্তিটি ছিল ওমানের। ২০২৩ সালে কলম্বোর প্রেমাদাসায় শ্রীলঙ্কা ‘এ’ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪২ রানে অলআউট হয়েছিল ওমান। তিন বছর আগের সেই টুর্নামেন্টের নাম ছিল ইমার্জিং টিমস এশিয়া কাপ।

দোহায় আজ ৩৩৩ রানের লক্ষ্যে নেমে শুরুতে নেপালের স্কোরলাইন হয়ে যায় ফুটবলের মতো। ১-৪ স্কোরলাইন থেকে বুঝতে হয়তো অনেকেরই কষ্ট হচ্ছিল কোনটা রান আর কোনটা উইকেট। আসলে ১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল নেপাল। হয়তো তারা ওমানের পরিসংখ্যানের ব্যাপারে তেমন কিছু জানত না। তবে অন্তত ৫০ রানের গণ্ডি পেরোনোর কথা ভাবছিল। সেটাও আর সম্ভব হয়নি। ভারতের আগুনে বোলিংয়ে ২৬ রানেই শেষ নেপালের গল্প। এমনকি তাদের কোনো ব্যাটারই দুই অঙ্ক পেরোতে পারেননি। সর্বোচ্চ ৬ রান করেছেন দুই ক্রিকেটার রশিদ খান ও পবন সরাফ।

এমনকি নেপালের ২৬ রানের মধ্যে ৫ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। প্রিন্স যাদব ৫ ওভারে ৬ রানে নিয়েছেন ৫ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন। হর্ষিত রানা পেয়েছেন ৪ উইকেট। আরেক উইকেট পেয়েছেন শাহবাজ আহমেদ।

টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত আজ ৫০ ওভার খেলে ৯ উইকেটে করেছে ৩৩২ রান। ইনিংস সর্বোচ্চ ১১৭ রান করে ম্যাচসেরা হয়েছেন কুমার কুশাগ্রা। ১০২ বলের ইনিংসে ১০ চার ও ৫ ছক্কা মেরেছেন। অধিনায়ক তিলক ভার্মাও করেছেন সেঞ্চুরি। ১১৩ বলের ইনিংসে ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত