রোহিত শর্মার বদলে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ানসের দলের মধ্যে একটা অস্বস্তি ছিল। মুম্বাইয়ের সমর্থক-দর্শকেরা তো পান্ডিয়াকে মেনে নিতেই পারেননি। ম্যাচ শুরুর আগে তাই বহুবার দুয়ো শুনতে হয়েছে ভারতীয় অলরাউন্ডারকে।
মাঠের খেলায় সেটার প্রভাবও পড়েছে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নরা ইতিমধ্যে এবারের আইপিএলের শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে। এমন কঠিন সময়ের মধ্যেই আবার জানা গেছে রোহিতের সঙ্গে নাকি পান্ডিয়ার স্পষ্ট বিভেদ তৈরি হয়েছে।
ভারতের একটি দৈনিক সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’ এমনটি একটি প্রতিবেদন করেছে। তারা প্রতিবেদনে জানিয়েছে, রোহিত-পান্ডিয়া নাকি একসঙ্গে অনুশীলন করছেন না নেটে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ হারার আগে রোহিত যখন নেটে অনুশীলন করছিলেন তখন পান্ডিয়াকে আশপাশে দেখা যায়নি।
সেদিন অনুশীলন শেষে পরে সাইডলাইনে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার সঙ্গে আলোচনা করছিলেন রোহিত। তাঁদের আলোচনার সময়ই যখন পান্ডিয়া ব্যাটিং অনুশীলনের জন্য নামছিলেন তখন তাঁকে দেখে তিনজনই মাঠের অন্য পাশে চলে যান।
এর আগে রোহিত আর কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারের একটি ভিডিও ফাঁস হয়েছিল। ভিডিওতে রোহিতকে বলতে শোনা যায়, এখানকার (মুম্বাই) প্রতিটি জিনিসেই বদলে গেছে। অবশ্য এটা তাদের ব্যাপার। এটাই আমার শেষ। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয়ে থাকা মুম্বাইয়ের শেষ ম্যাচ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগামী ১৭ মে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৭ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে