
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে এরই মধ্যে অভিযোগ উঠেছে। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে বিসিবির পদ ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার ফাহিম। তবে আজ সিলেটে সাংবাদিকদের বিসিবি সভাপতি জানিয়েছেন, দুজনের মধ্যে ঘটে যাওয়া ঘটনার সমাধান হয়েছে।
ফারুক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমার অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে উনি হয়তো মনঃক্ষুণ্ন হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোটকথা আমরা সমস্যার সমাধান করেছি।’
ভুল-বোঝাবুঝির কারণেই মনোমালিন্য হয়েছে বললেন ফারুক, ‘পদত্যাগ করতে চাননি (ফাহিম)। বলেছেন কাজ করা কঠিন। পদত্যাগ করতে চান, এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে।’ কাজের চাপের কারণে ভুল বোঝাবুঝির বলেছেন তিনি, ‘নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরোনো। যখন কাজের মাত্রা বেশি লোকসংখ্যা কম তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ওই জিনিস থেকেই উনি হয়তো চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’
ফারুক জানিয়েছেন, ঘটনার দিন কিছুটা চাপে ছিলেন। মতের অমিল হওয়াটা খুব স্বাভাবিক বললেন তিনি, ‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সব মিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সঙ্গে কী বলেছি হয়তো আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।’
আজ স্থানীয় এক বেসরকারি টেলিভিশনকে ফাহিম বলেছেন, ‘বিসিবি সভাপতির কাছে একাধিকবার কাজের স্বাধীনতা না পাওয়ার কারণে তার জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে। ‘স্ট্যান্ডিং কমিটি না হওয়ায় দায়িত্ব সঠিকভাবে বণ্টন হচ্ছে না এবং একসঙ্গে কাজ করার পরিবেশ নেই। আমার অনেক সময় মনে হয়, বোর্ডের বাইরে থেকেও আমি ভালো ভূমিকা রাখতে পারব। বোর্ডে থাকতে হলে আমাকে কাজ করতে দিতে হবে। যদি কাজ না করতে পারি, তাহলে বাইরে থাকাই ভালো।’
বিসিবি সভাপতির অশোভন আচরণের অভিযোগ প্রসঙ্গে ফাহিম জানিয়েছেন, তিনি আবার সেই মন্তব্যের পুনরাবৃত্তি করতে চান না, তবে এটি তাঁকে হতাশ করেছে। ফাহিম বলেন, ‘ও রকম একটা মন্তব্য...। আমি স্পেসিফিকভাবে মন্তব্যটা বলতে চাই কী ছিল। সেটা আমাকে খুবই হতাশ করেছে। এটা দিয়ে বোঝা যায় সভাপতি আমাকে সেভাবে গ্রহণ করছেন না।’
পদত্যাগ করতে চেয়েছিলেন কি না, এ ব্যাপারে ফাহিম বলেছেন, ‘একদম কী বলেছি তা এখন মনে করতে পারছি না। হয়তো বলতে পারি, যেভাবে প্রত্যাশা করেছিলাম সেরকম না হলে আমি সেরকম (পদত্যাগের) চিন্তা-ভাবনা করব। কাজ যদি নিজের কাছে সন্তোষজনক না হয়, সে ক্ষেত্রে হয়তো সরে যেতে পারি।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত বছর অভিষেকে কাঁপিয়ে দিয়েছিলেন রিশাদ হোসেন। তাঁর দল লাহোর কালান্দার্স হয়েছিল চ্যাম্পিয়ন। এবার তাঁকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে কিনেছে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি।
২০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের আসন্ন মাঠের লড়াই নিয়ে। অতীতের মতো এবারও ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে নিজেদের মতো করে মন্তব্য করছেন সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকরা। তাদের একজন সৌরভ গাঙ্গুলী।
২৮ মিনিট আগে
পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনকে কেন্দ্র করে গত কিছু দিন চরম অস্থির ছিল ক্রিকেট দুনিয়া। এই ইস্যুতে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় ছিলেন ভারত এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এলেও কথাই লড়াই চলছে আগের মতোই।
১ ঘণ্টা আগে
আইসিসির সঙ্গে টানাপোড়েনের সময় কেবল পাকিস্তান বাংলাদেশের পক্ষে কথা বলেছে এবং তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বর্জনের ঘোষণাও দিয়েছিল দেশটির সরকার। মূলত বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে ন্যায্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করাই ছিল পাকিস্তানের একমাত্র লক্ষ্য–এমনটাই
২ ঘণ্টা আগে