
হাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
রাওয়ালপিন্ডিতে ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। একই মাঠে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল ২৭ ফেব্রুয়ারি। তবে বৃষ্টির বাগড়ায় এই দুই ম্যাচে বল মাঠে গড়ানো দূরে থাক, টসই হতে পারেনি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য পিসিবি টিকিটের টাকা ফেরত দেওয়ার নিয়মে বলা আছে, কোনো বল না হয়ে পরিত্যক্ত হলেই টিকিটের পুরো টাকাই দর্শকেরা ফেরত পাবেন। এই দুই ম্যাচের জন্যই সেটা বলবৎ থাকছে। তবে হসপিটালিটি বক্সেস, পিসিবি গ্যালারি-এই দুই অংশের জন্য যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা টাকা ফেরত পাবেন না।
ফয়সালাবাদ, গুজরানওয়ালা, হায়দরাবাদ, ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, কোয়েটা—পাকিস্তানের এই দশ শহরে টিকিটের টাকা ফেরত দিতে দর্শকদের জন্য আউটলেট খোলা হয়েছে। টিকিটের টাকা ফেরত নিতে ১০ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে আউটলেটে যেতে হবে দর্শকদের। দেরি করলে তাতে কাজ হবে না। এমনকি কেউ কারও হয়ে টিকিটের টাকা ফেরত চাইতে পারবেন না। মানে যাঁরা যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের সশরীরে যেতে হবে আউটলেটে।
পরিত্যক্ত হওয়া তিন ম্যাচের দুটিই ছিল অস্ট্রেলিয়ার। লাহোরে পরশু রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে আফগানিস্তান পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২৭৩ রানে অলআউট হয়েছিল। জবাবে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকে অজিরা। তবে ১২.৫ ওভারে ১ উইকেটে অজিরা ১০৯ রান করার পর বাগড়া দেয় বৃষ্টি। কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৪০ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। তাতে করে অজিরা উঠে যায় সেমিফাইনালে।
সেমিফাইনালে ওঠার অবিশ্বাস্য সমীকরণ ছিল আফগানিস্তানের সামনে। তবে করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড ১৭৯ রান করলে আফগানদের সেমির আশা শেষ হয়ে যায়। পরবর্তীতে ১২৫ বল হাতে রেখে প্রোটিয়ারা জিতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করেছে গ্রুপ পর্ব।
আরও পড়ুন:

চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতে ইউরোপের সেরাদের কাতারে উঠে এসেছে পিএসজি। এবার দলটির লক্ষ্য নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া; চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়।
৬ মিনিট আগে
পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১১ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে