
বাংলাদেশের মতো শুরুতে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজও। সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট পড়ছে উইন্ডিজের। এরই মধ্যে স্বাগতিকদের অর্ধেক উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ ১৪৮ রানের লক্ষ্য পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওভারপ্রতি ৮-এরও কম রান তুলতে হবে জিততে হলে। তবে টি-টোয়েন্টিতে উইন্ডিজ আক্রমণাত্মক ব্যাটিংয়ে যে অনেক আগে থেকেই অভ্যস্ত। সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৫ উইকেটে ৫৭ রান করেছে উইন্ডিজ।
দলীয় ১ রানেই ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের প্রথম বলে তাসকিন আহমেদকে তুলে মারতে যান ব্র্যান্ডন কিং। মিড অফ থেকে উল্টো দিকে দৌঁড়ে তানজিদ হাসান তামিম দারুণ ক্যাচ ধরেছেন।
তাসকিনের মতো শেখ মেহেদী হাসানও নিজের প্রথম ওভারে উইকেট নেওয়া একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে নিকোলাস পুরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদী। ২ রানে ২ উইকেট হারিয়ে বেকায়দায় পড়া উইন্ডিজ এরপর পাল্টা আক্রমণ চালায় বাংলাদেশের ওপর। তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিবকে পিটিয়ে ২৫ রান নেয় স্বাগতিকেরা। এই ওভারে জনসন চার্লস ২ ছক্কা ও ১ চার মেরেছেন।
অতি আক্রমণাত্মক হতে গিয়েই নিজের উইকেটটা খুইয়েছেন চার্লস। পঞ্চম ওভারের পঞ্চম বলে মেহেদীকে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়েছেন চার্লস। ১২ বলে ২টি করে চার ও ছক্কায় চার্লস করেন ২০ রান। তৃতীয় উইকেটে রস্টন চেজের সঙ্গে চার্লস ১৫ বলে ৩১ রানের জুটি গড়তে অবদান রেখেছেন।
এক ওভার বিরতিতে এসে মেহেদী দিয়েছেন জোড়া ধাক্কা। সপ্তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে মেহেদী নিয়েছেন আন্দ্রে ফ্লেচার ও চেজের উইকেট। দুটি উইকেটেই ক্যাচ ধরেন উইকেটরক্ষক লিটন দাস। ব্যাটিংয়ের ব্যর্থতা উইকেটরক্ষক হিসেবে পুষিয়ে দিচ্ছেন তিনি। এরই মধ্যে মেহেদী পূর্ণ ৪ ওভার বোলিং করে ফেলেছেন। ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে