একের পর এক মাইলফলক ছোঁয়ার জন্যই যে মোস্তাফিজুর রহমান বেছে নিয়েছেন ২০২৪ আইপিএলকে। চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিতই উইকেট পাচ্ছেন তিনি। তাঁর সঙ্গে উইকেট নেওয়ায় পাল্লা চলছে অন্য বোলারদের।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার গতকাল বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তুলনামূলক বিবর্ণই ছিলেন। ৪ ওভারে ৪৭ রান খরচ করে নেন ১ উইকেট। যেখানে ডেভিড ওয়ার্নারের উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ফিজ।ফিজের মাইলফলক ছোঁয়ার দিনে মহেন্দ্র সিং ধোনিও স্পর্শ করেছেন মাইলফলক। স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় স্বীকৃত উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ৭০০০ রান করেছেন ধোনি। ‘ক্যাপ্টেন কুল’ তকমা পাওয়া ধোনির রান এখন ৭০৩৬। ফিজ-ধোনির মাইলফলক ছোঁয়ার ম্যাচে চেন্নাই ২০ রানে হেরে যায় দিল্লির কাছে।
টস হেরে গতকাল প্রথমে ব্যাটিং নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত। চেন্নাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে দিল্লি করে ২৪ রান। সেখান থেকে ৬ ওভার শেষে দিল্লি করে ফেলে ৬২ রান। পঞ্চম ও ষষ্ঠ—প্রথম পাওয়ারপ্লের খরুচে এই দুই ওভার করেন দীপক চাহার ও ফিজ। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই প্রথম ৬ ওভারে ২ উইকেটে করে ৩২ রান। ম্যাচ হারায় চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় প্রথম পাওয়ারপ্লের বিবর্ণ বোলিং নিয়ে হতাশা প্রকাশ করেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গায়কোয়াড় বলেন, ‘প্রথম কয়েক ওভার ভালো বোলিং করেছি। তবে শেষ দুই ওভার (পাওয়ারপ্লের) খুবই খরুচে হয়েছে। প্রথম দুই জয়ের পর এমন খারাপ পারফরম্যান্স হতেই পারে। এত চিন্তার কিছু নেই।’
এবারের আইপিএলে গতকালই প্রথমবার ব্যাটিংয়ে নেমেছেন ধোনি। আট নম্বরে নেমে ১৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩৭ রানের ২০ রানই ধোনি করেন শেষ ওভারে, যখন চেন্নাইয়ের দরকার ছিল ৪১ রান। অথচ ধোনি যদি ১৮ ওভার থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করতেন, তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতেই পারত। শেষ তিন ওভারে চেন্নাই যখন ৫৮ রানের সমীকরণের সামনে দাড়িয়ে, তখন ধোনি করেন ৮ রান।
২০ রানে হেরে যাওয়ায় চেন্নাই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে। ৩ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪, নেট রানরেট + ০.৯৭৬। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের নেট রানরেট + ১.০৪৭।
স্বীকৃত উইকেটরক্ষক ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান
কুইন্টন ডি কক ৮৫৭৮
জস বাটলার ৭৭২১
মহেন্দ্র সিং ধোনি ৭০৩৬
মোহাম্মদ রিজওয়ান ৬৯৬২
কামরান আকমল ৬৪৫৪

ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
১ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
২ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৫ ঘণ্টা আগে