
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত খেলেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দর্শকেরা উপভোগ করেছেন তানজিদ হাসান তামিম-লিটনদের এমন বিস্ফোরক জয়।
টস জিতে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং নিয়ে প্রথম ৫ ওভারে ১ উইকেটে ৫০ রান তুলে ফেলে আয়ারল্যান্ড। কিন্তু হঠাৎ ধসে পড়ে ১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে গেছে আইরিশরা। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। মূলত এই ম্যাচ দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হলো বাংলাদেশের ব্যস্ততা। ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও বিপুল দর্শক মাঠে এসে উপভোগ করবেন বলে আশা লিটনের। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সামনে বিপিএল। আপনারা সবাই মাঠে এলে ভালো হয়। মাঠ ভরা থাকলে আমরাও খেলতে উপভোগ করি।’
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে অক্টোবরে লিটনরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিলেন চট্টগ্রামে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। এবার আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৩৯ রানে। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি জিতে লিটনরা নিশ্চিত করলেন সিরিজ। আয়ারল্যান্ড সিরিজ জিতে লিটনের চোখেমুখে দেখা গেছে স্বস্তির হাসি। তৃতীয় টি-টোয়েন্টি শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ধন্যবাদ চট্টগ্রামবাসী। একটা কথা আগেরবার বলেছিলাম। আমরা হয়তো আপনাদের সেভাবে সমর্থন দিতে পারিনি, কিন্তু কথা দিয়েছিলাম। এবার সিরিজ জিতেছি।’
৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচসেরা হয়েছেন তানজিদ হাসান তামিম। সিরিজে ৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন শেখ মেহেদী হাসান। আইরিশ সিরিজ শেষে লিটন, তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়দের শুরু হবে বিপিএলের ব্যস্ততা। ২৬ ডিসেম্বর শুরু হবে ৬ দলের বিপিএল। মিরপুর, সিলেট, চট্টগ্রাম—গত কয়েক বছর ধরে এই তিন স্টেডিয়ামেই আয়োজন করা হচ্ছে বিপিএল।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
৫ ঘণ্টা আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
৬ ঘণ্টা আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
৬ ঘণ্টা আগে
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
৭ ঘণ্টা আগে