২০২৩ আইপিএলে ৫ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন রিংকু সিং। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এপ্রিলে গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা পেয়েছিল রুদ্ধশ্বাস এক জয়। সাত মাস পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতকে তেমনই এক রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন রিংকু।
বিশাখাপত্তনমে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ভারতের শেষ বলে দরকার ছিল ১ রান, হাতে ছিল ২ উইকেট। শন অ্যাবটের ওভারপিচড বলকে লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরেছেন রিংকু। কিন্তু এই ছক্কা ভারতের স্কোর বোর্ডে যোগ হয়নি। কারণ অ্যাবট নো বল করে ফেলেছেন। এই নো বলেই ভারত পেয়ে যায় জয়সূচক রান। আইসিসির ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার নীতির ১৬.৫. ১ অনুযায়ী, ‘যতক্ষণে ম্যাচের ফল এসেছে, ম্যাচটা সেখানেই শেষ। ১৬.১, ১৬.২ ও ১৬.৩. ১ অনুচ্ছেদে তা বলা হয়েছে। এরপর আর কিছু হতে পারে না।’ এ কারণেই রিংকুর ছক্কা যোগ করা হয়নি।
তবে নো বলেও রিংকুর ছক্কা যোগ হতে পারত তাঁর ক্যারিয়ার ও দলের স্কোরবোর্ডে। যদি তখন ভারতের জিততে ১ রানের বেশি দরকার হতো। আইসিসির খেলার নীতি অনুযায়ী, ‘ম্যাচ জয়ের জন্য পর্যাপ্ত রান ব্যাটাররা নেওয়ার আগে যদি বাউন্ডারি হয়, তাহলে পুরোটাই দলের স্কোরবোর্ডে যোগ হবে। যদি ব্যাটারের ব্যাট থেকে বাউন্ডারি আসে, তাহলে তাঁর স্কোর বোর্ডেও যোগ হবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন রিংকু। ৯৭ গড় ও ১৯৪ স্ট্রাইক রেটে ৩ ইনিংসে ব্যাটিং করে ৯৭ রান করেছেন। সর্বোচ্চ ৩৮ রান করেছেন এ বছরের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর ২০২৩ আইপিএলে কলকাতার জার্সিতে ১৪ ম্যাচে ৫৯.২৫ গড় ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে করেছেন ৪৭৪ রান। ৪ ফিফটি করেছেন টুর্নামেন্টে।

রেফারিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে আকাঞ্জি বলেন, ‘ছোট ছোট প্রতিটি সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গেছে। আর্জেন্টিনার প্রতিটি ডাইভ, প্রতিটি ফাউল শাস্তি ছাড়াই পার হয়ে গেছে। আমি সাধারণত ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু বলি না, কিন্তু আজকের মতো ম্যাচ আমি আগে কখনো দেখিনি।’
১২ মিনিট আগে
আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের হৃৎস্পন্দন বেড়ে যাওয়ারই কথা। শুধু এবারই নয়। কাতার বিশ্বকাপ থেকেই নকআউট পর্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে চলেছে আলবিসেলেস্তেরা। কানসাস সিটিতে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচটা তেমন উত্তেজনাপূর্ণ না হলেও স্কালোনির দল ম্যাচটা জিতেছে অতিরিক্ত সময়ে গিয়
১৮ মিনিট আগে
গোলরক্ষক গ্রেগর কোবেলও মনে করেন, শেষ পর্যন্ত লড়াই করেও অন্তত টাইব্রেকারে যাওয়ার সুযোগ না পাওয়াটা হতাশার। তিনি বলেন, ‘আমি দলকে নিয়ে ভীষণ গর্বিত। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়েছি, সবকিছু উজাড় করে দিয়েছি। আমাদের মানসিকতা ছিল অসাধারণ। লাল কার্ডের ঘটনাটি আমি পরিষ্কারভাবে দেখিনি। তবে যেভাবে আমরা লড়া
২৫ মিনিট আগে
সেমিফাইনালে ওঠার কৃতিত্ব পুরো দলকেই দিয়েছেন স্কালোনি। তবে নকআউট পর্বের পরের চ্যালেঞ্জ নিয়েও সতর্ক তিনি। সেমিফাইনালে বুধবার অপেক্ষা করছে ইংল্যান্ড। স্কালোনি বলেন, ‘এই দলটি ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো একটি অর্জন করেছে। এখন আমাদের দ্রুত পুনরুদ্ধার করতে হবে। কারণ পরের ম্যাচের জন্য প্রস্তুত হওয়াই
৪১ মিনিট আগে