
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—এবারের এশিয়া কাপে জাকের আলী অনিক সেটা হতে পারেননি। লিটন দাসের অনুপস্থিতিতে দুই ম্যাচে জাকের বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু নেতৃত্বের ভারেই যে তিনি ভেঙে পড়েছেন।
দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় জাকেরকে নিয়ে হচ্ছে সমালোচনা। বাজে শট খেলে তো আউট হয়েছেনই। এমনকি প্রয়োজনের সময় অভিষেক শর্মার ক্যাচ ছেড়ে বাংলাদেশকে ডুবিয়েছেন জাকের। কিন্তু এবারের এশিয়া কাপে ব্যর্থদের তালিকায় তিনি কি শুধু একাই? এর উত্তর না। এই তালিকায় আছেন ভারত-পাকিস্তানের অধিনায়কেরাও আছেন।
সূর্যকুমার যাদব ও সালমান আলী আঘাকে ব্যর্থ অধিনায়ক বলাতে অনেকেই হয়তো চমকে যেতে পারেন। কারণ, এই দুই দলই তো গত রাতে ফাইনাল খেলেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। কিন্তু ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তো নন। কারণ, সূর্যকুমার-সালমানরা পুরো টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ১০০ রানও করতে পারেননি। দুই অধিনায়কই এবারের এশিয়া কাপে করেছেন ৭২ রান। এই ৭২ রানের মধ্যে ৪৭ রান সূর্যকুমার করেছেন ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে। বাকি যে পাঁচ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, সেখানে করেছেন ২৫ রান।
সূর্যকুমার-সালমান গত রাতে ফাইনালেও ব্যর্থ হয়েছেন। সালমান করেছেন ৮ রান। তবে সূর্যকুমার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। টুর্নামেন্টজুড়ে ব্যর্থ ভারতীয় অধিনায়ক নিজেকে প্রমাণের যে এক সুযোগ পেয়েছিলেন, সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। যদিও শেষ পর্যন্ত তিনি চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবেই মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেছেন, ‘আমার মনে হচ্ছে আমার ফর্ম খারাপ নেই। আমি রান করতে পারছি না। নেটে বেশি বেশি অনুশীলন করছি ও প্রস্তুত হচ্ছি। নিজের ওপর বিশ্বাস আছে।’
রান সমান হলেও সূর্যকুমার এক দিয়ে এগিয়ে সালমানের চেয়ে। ২০২৫ এশিয়া কাপে সূর্যকুমার ১০১.৪০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। এই টুর্নামেন্টে সালমানের স্ট্রাইকরেট ছিল ৮০.৮৯। মাঠের পারফরম্যান্সে কেউ তেমন কিছু করতে পারেননি ঠিকই। তবে টুর্নামেন্টে সূর্যকুমার অনেক সক্রিয় ছিলেন। সেই তুলনায় অধিনায়ক সালমানকে অনেকটা নিষ্প্রভ দেখা গেছে। ফিল্ডিংয়ের সময় সতীর্থদের কাছে গিয়ে সূর্যকুমার অনেকবার কথা বললেও সালমান এমন কাজ খুবই কম করেছেন।
অধিনায়ক হিসেবে এবারের এশিয়া কাপে সর্বোচ্চ ১১৯ রান করেছেন লিটন দাস। টুর্নামেন্টে তাঁর গড় ও স্ট্রাইকরেট ছিল ২৯.৭৫ ও ১২৯.৩৪। চোটে ছিটকে যাওয়ার আগে একটা ফিফটিও করেছিলেন। কিন্তু তাঁর (লিটন) অনুপস্থিতিতে জাকের যে ভারত-পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করেছেন, সেই দুই ম্যাচ মিলিয়ে ১০ রানও করতে পারেননি তিনি (জাকের)। মেজর টুর্নামেন্টে জাকেরের ব্যর্থতা অবশ্য নতুন কিছু নয়। এবারের এশিয়া কাপে তিনি একটা ছক্কাও মারতে পারেননি। ২৩.৬৭ গড় ও ১০৭.৫৭ স্ট্রাইকরেটে করেছেন ৭১ রান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর ব্যাটে ছিল না ছক্কা। আর ওয়ানডে সংস্করণে হওয়া এ বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি মেরেছেন এক ছক্কা।
২০২৫ এশিয়া কাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ পাঁচ রানসংগ্রাহক
রান দল স্ট্রাইকরেট
লিটন দাস ১১৯ বাংলাদেশ ১২৯.৩৪
মুহাম্মদ ওয়াসিম ১০২ সংযুক্ত আরব আমিরাত ১১২.০৮
চারিত আসালাঙ্কা ৭৫ বাংলাদেশ ১২২.৯৫
সূর্যকুমার যাদব ৭২ বাংলাদেশ ১০১.৪০
সালমান আলী আঘা ৭২ বাংলাদেশ ৮০.৮৯

বাংলাদেশ হেরেছে, এমনটা অনুমিত ছিলই বলা যায়। কিন্তু হারের ব্যবধানটা চমকে দেওয়ার মতো। নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র দুই গোল হজম করেছে পিটার বাটলারের দল। বিপরীতে কোনো গোল দিতে না পারলেও সম্ভাবনা জাগিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের বেশি সময় চীনকে গোল করার কোনো সুযোগই দেয়নি।
১২ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন এনামুল হক বিজয়। ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় ২০২৬ বিপিএলেও তাঁর খেলা হয়নি। এমনকি বিপিএল থেকে পারিশ্রমিক বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন ৩৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।
২৭ মিনিট আগে
মারা গেলেন কুমার সাঙ্গাকারার বাবা ক্ষেমা সাঙ্গাকারা। আজ বিকেলে তিনি চলে গেছেন না ফেরার দেশে। ক্যান্ডির স্বনামধন্য আইনজীবী ও সাঙ্গাকারার প্রথম কোচের মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
পিটার বাটলার অবাক করা সিদ্ধান্ত নেন প্রায় হরহামেশাই। তা বেশির ভাগ ক্ষেত্রেই সাহসী প্রমাণিত হয়। বাংলাদেশ এশিয়ান কাপে যত বড় দলের বিপক্ষেই খেলুক না নিজের দর্শন থেকে সরে আসবেন না তিনি— এমনটা আগেই বলেছিলেন তিনি।
২ ঘণ্টা আগে