
আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন এনামুল হক বিজয়। ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় ২০২৬ বিপিএলেও তাঁর খেলা হয়নি। এমনকি বিপিএল থেকে পারিশ্রমিক বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন ৩৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।
মিরপুর শেরেবাংলায় আজ চলছে বিসিএলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ফাইনাল। এমন দিনেই মিরপুরে এসে সংবাদমাধ্যমের সামনে নিজের রাগ-ক্ষোভ উগরে দিয়েছেন বিজয়। সাংবাদিকদের তিনি বলেন, ‘গত দুই বছরে আমার কোনো ইনকাম সোর্স নেই। সহজ কথা এটা। আমি তো বিপিএল খেলিনি। দুই বছরের বিপিএলের পারিশ্রমিক পাইনি। গত বছর খেলা হয়নি। আমি এ বছরও খেলছি না। একটা খেলোয়াড়কে তো চলতে হবে। সে কীভাবে চলবে? এটা তো বিসিবির দেখার বিষয়।’
রেড-ফ্ল্যাগে থাকায় ২০২৬ বিপিএলের নিলামের তালিকা থেকেই বাদ পড়েন বিজয়সহ সাত ক্রিকেটার। পরবর্তীতে সামাজিক মাধ্যমে কখনো পোস্ট দিয়ে, কখনোবা লাইভে এসে ক্ষোভ ঝেরেছেন তিনি। মিরপুরে আজ সংবাদমাধ্যমের সামনে বিসিবিকে একরকম ধুয়ে দিয়েছেন তিনি। ৩৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘যে অসম্মান করেছেন গত এক বছরে। সেটা যথেষ্ট। পরবর্তীতে খেলে সম্মান অর্জনের অবস্থান মনে হয় না থাকবে। যথেষ্ট হয়েছে, এবার সমাধান দেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে বলার মতো কিছু করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেন বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৪টি করে সেঞ্চুরি করেছেন। বয়সভিত্তিক পর্যায়েও অধিনায়কত্ব করেছেন তিনি। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে বিজয় বলেন, ‘সময় তো পার হচ্ছে। একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে আরেকটা হবে না। এভাবে তো চলতে পারে না। পেশাদার ক্রিকেটার না বা তৃতীয় বিভাগে খেলছি, এমন তো ব্যাপারটা। আমার একটা ক্যারিয়ার আছে। ১০-১২ বছর জাতীয় দলে খেলেছি। অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছি। এমনি এমনি তো আসিনি।’
বাংলাদেশের জয়ে সবশেষ বিজয় খেলেছেন ২০২৫ সালে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দুই ইনিংস মিলে করেছেন ১৯ রান। যার মধ্যে একটিতে শূন্য রানে আউট হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছরের ক্যারিয়ারে ৭৭ ম্যাচ খেলেছেন তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে