
২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নেপাল সফরের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে এই সিরিজ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে হবে তিনটি টি-টোয়েন্টি।
কদিন আগে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির এক বৈঠকে প্রথম এই সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা হয়। আজ বিসিবি কার্যালয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ভান্ডারি। সেখানে বাংলাদেশের প্রস্তাবিত নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। নিহতদের স্মরণে সিরিজটি উৎসর্গ করার বিষয়টিও এসেছে। শোকের এই সময়ে তিন ম্যাচের সিরিজটি ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ও নেপালকে আরও কাছাকাছি আসার এবং দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করবে।
নেপালের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে দেশটির ক্রিকেট সংস্থাকে (নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন) সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছে বিসিবি। এ সহযোগিতার আওতায় পুরুষ ও নারী দলের পারস্পরিক সফর, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেটসংশ্লিষ্টদের উপকারে আসতে পারে, এমন অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগও থাকবে।

প্রথম ম্যাচে ৩২ বলে ৮২ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৯ বলে ৩৯। এই দুই ম্যাচে তাঁর ব্যাটিংকে যদি ঝড় বলা হয়, তবে গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ব্যাটিংকে বলতে হয় টর্নেডো বলতেই হয়!
৩২ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা রয়েছে, ফুটবল বিশ্বকাপের সময় সেটা স্পষ্ট বোঝা যায়। উন্মাদনার কারণ লিওনেল মেসি। জাদুকর, রেকর্ডের বরপুত্র—যত উপাধিই দেওয়া হোক না কেন, সব যেন কম পড়ে যায়। এবার বাংলাদেশের ফুটবল বাজার ধরতেই যেন মেসিকে নিয়ে বাংলায় পোস্ট দিল ইন্টার মায়ামি।
৫ ঘণ্টা আগে
ডারউইনে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ ঐতিহাসিক জয়ের পর ম্যাচসেরা হয়েছিলেন হাসান মাহমুদ। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার হতে পারেননি। তাঁকে ছাড়িয়ে মাসসেরার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা।
৬ ঘণ্টা আগে
প্রথমার্ধে দুই গোল খেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর আক্রমণে উঠে ব্যবধান কমানোর দুটো সুযোগও এসেছিল। কিন্তু দুটিই হাতছাড়া। এরপর ম্যাচের শেষ ২৫ মিনিটে আরও চার গোল হজম করে এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৬–০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
৭ ঘণ্টা আগে