
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
আফগানিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন র্যাডফোর্ড। দলটির দায়িত্ব নিতে গতকাল সকালে ঢাকা ছেড়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অ্যান্ড্রু পুটিকের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় র্যাডফোর্ডকে নিয়োগ দিয়েছে সংস্থাটি। র্যাডফোর্ড চলে যাওয়ায় ঢাকার ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গোলাম মর্তুজা।
বিপিএলের চলতি পর্বে এ নিয়ে দুজন কোচকে হারাল ঢাকা। এর আগে গত ২৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে হার্ট অ্যাটাক করে মাঠে পড়ে যান মাহবুব আলী জাকি। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান এই কোচ।
বিপিএলের লিগ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় আছে ঢাকা। রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দলটি। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে মিঠুনরা।
সিলেট পর্ব শেষে আগামী ১৫ জানুয়ারি বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে। নিজেদের মাঠে পর দিন রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে ঢাকা। ১৭ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে তারা।

সাকিব আল হাসানকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চেষ্টায় বিসিবি সফল হতে পারে কি না সেটা সময়ই বলে দেবে। শেষ পর্যন্ত তারকা অলরাউন্ডারকে ফেরাতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে বলে মনে করছেন নাজমুল হোসেন শান্ত।
২৮ মিনিট আগে
ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদকে দুঃসংবাদ দিয়েছেন রদ্রিগো। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় চলমান ক্লাব মৌসুমের বাকি সময় এবং ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। এমন বাজে সময়ে তাঁর পাশে দাঁড়ালেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র।
২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ। এবার ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচ ছাপিয়ে শেষ চারে ভারত-ইংল্যান্ড লড়াই নিয়ে আলোচনা হচ্ছে একটু বেশিই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এশিয়ার পরাশক্তি বা আয়োজক হিসেবে সেটা হওয়ায় স্বাভাবিক। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে হট ফেভারিট মনে করা হচ্ছে সূর্যকুমার
৪ ঘণ্টা আগে