
নারী এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা থেমেছে সেমিফাইনালে। ভারতের কাছে ৪০ রানের হারের ম্যাচেও ফুটে উঠল সেই পুরনো রোগ; ব্যাটিং ব্যর্থতা। আরও একবার ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় ফাইনালে উঠা হয়নি নিগার সুলতানা জ্যোতিদের।
ভারতের করা ১৪৯ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১০৯ রানে। তাদের হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটেছে হারমানপ্রীত কৌরের দল। পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে ভারত।
সংবাদ সম্মলনে হারের দায়টা ব্যাটারদের কাঁধেই চাপালেন জ্যোতি। তিনি বলেন, ‘এটা (ব্যাটিং ব্যর্থতা) দীর্ঘদিন ধরেই আমাদের বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ২ ম্যাচে যারা রান করেছে এবার তারা রান পায়নি। রানের এই অধারাবাহিকতাই আমাদের ভোগাচ্ছে। বোলাররা গত ৩ ম্যাচে ভালো করেছে। আমরা ভুগছি ব্যাটিং ব্যর্থতার কারণে। উইকেট অবশ্য একটু ধীর গতির ছিল। ব্যাট করার জন্য এত সহজ ছিল না।’
বোলারদের পারফরম্যান্সে খুশি হলেও কিছু রান যে বেশি হয়েছে, সেটা লুকিয়ে রাখলেন না জ্যোতি, ‘আমরা ওদের ১৩০ রানের মধ্যে আটকে রাখার কথা ভেবেছিলাম। গত কয়েক ম্যাচে যেভাবে বোলিং-ফিল্ডিং করেছি সেটা হয়নি। আমরা উইকেটও বিলিয়ে এসেছি। এতে রান তাড়া কঠিন হয়ে যায়। মাঝখানে আমরা ঠিকই নিয়ন্ত্রণ রেখেছিলাম। স্পিনাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছে। ১৩০-১৩৫ রানেই ওদের আটকে রাখা যেত, তাহলে ব্যাটিং ইউনিটের সামনে ভিন্ন দৃশ্যপট থাকত।’
ভারতের ইনিংসে চারটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। এরপরও ফিল্ডারদের প্রশংসা করেছেন জ্যোতি, ‘আমরা ভালো ফিল্ডিংই করেছি। এই বিভাগেই বাকি দুই বিভাগের চেয়ে ভালো করেছি। বোলাররা ভালোই তো করছে। ভারত অনেক ভালো ব্যাটিংও করছিল। শেষদিকে অনেক রান তুলেছে।’

২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে হবে—দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজার এমন ঘোষণার পরই তা নাকচ করে দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফাইনালের ভেন্যু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২১ মিনিট আগে
সমর্থন প্রত্যাহার করে এবার জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিল ফ্রান্স। বৃহস্পতিবার ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) নির্বাহী কমিটি সর্বসম্মতভাবে ফিফা সভাপতিকে পুনর্নির্বাচনে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সরাসরি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাকা হয়েছে সাইম আইয়ুবকে। এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পরই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ফেনেরবাচের কোচ ইসমাইল কারতাল। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত টিকল মাত্র কয়েক মিনিট। কারতাল সিদ্ধান্ত বদলে দেন ক্লাব সভাপতি আজিজ ইলদিরিম।
৩ ঘণ্টা আগে