
২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে হবে—দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজার এমন ঘোষণার পরই তা নাকচ করে দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফাইনালের ভেন্যু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বুধবার এক নির্বাচনী সমাবেশে লেকজা দাবি করেন, কাসাব্লাঙ্কার কাছে বেনস্লিমানে নির্মাণাধীন গ্র্যান্ড স্টেড হাসান-২ ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা হবে। তিনি বলেন, ‘বেনস্লিমান প্রদেশ ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সম্মান পাবে।’
তবে লেকজার এই বক্তব্যের পর ফিফার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ফাইনালের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংস্থাটির মুখপাত্র বলেন, ‘৫ আগস্ট ২০২৬-এ যেমন ঘোষণা করা হয়েছিল, ফিফা যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
ফাইনাল নিয়ে মরক্কোর এমন দাবি অবশ্য নতুন নয়। গত ৫ আগস্ট দ্য টাইমস এক প্রতিবেদনে দাবি করেছিল, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মরক্কোর সমর্থনের বিনিময়ে দেশটিকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। তখনো ফিফা বিষয়টি অস্বীকার করে জানায়, ইনফান্তিনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।
লেকজার বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি শুধু মরক্কোর ফুটবল ফেডারেশনের প্রধানই নন, দেশটির বাজেটবিষয়ক মন্ত্রীও। ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে মরক্কোর হাসান-২ স্টেডিয়ামের পাশাপাশি স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবু ও বার্সেলোনার ক্যাম্প ন্যুর নামও আলোচনায় রয়েছে। নির্মাণাধীন হাসান-২ স্টেডিয়ামে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা থাকবে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলোর একটি হতে যাচ্ছে।
২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনে উদ্বোধনী তিন ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। তবে মূল টুর্নামেন্টের ফাইনাল কোথায় হবে, সে সিদ্ধান্ত এখনো নেয়নি ফিফা।

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের দাপট যেন থামছেই না। নরওয়ের বদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার লিগ পর্বে নিজেদের মাঠে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করেছে বাভারিয়ানরা।
২১ মিনিট আগে
নারী এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা থেমেছে সেমিফাইনালে। ভারতের কাছে ৪০ রানের হারের ম্যাচেও ফুটে উঠল সেই পুরনো রোগ; ব্যাটিং ব্যর্থতা। আরও একবার ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় ফাইনালে উঠা হয়নি নিগার সুলতানা জ্যোতিদের।
২ ঘণ্টা আগে
সমর্থন প্রত্যাহার করে এবার জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিল ফ্রান্স। বৃহস্পতিবার ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) নির্বাহী কমিটি সর্বসম্মতভাবে ফিফা সভাপতিকে পুনর্নির্বাচনে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সরাসরি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাকা হয়েছে সাইম আইয়ুবকে। এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন।
৩ ঘণ্টা আগে