ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি প্রাইম ব্যাংক ওপেনার তামিম ইকবাল। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু দুর্দান্ত খেলেও সেঞ্চুরির দেখা পাননি বাঁ হাতি এই ব্যাটার। তাঁর দশ রানের আক্ষেপের দিনে তিনটি দুঃখ পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
প্রাইম ব্যাংককে হারালেই শিরোপা নিশ্চিত হতো শেখ জামালের। কারণ তাদের সঙ্গে চ্যাম্পিয়নের দৌড়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জও হেরেছে মিরপুরে। তাই সুযোগ ছিল শেখ জামালের সামনে। কিন্তু তারা জিততে পারেনি, তাই চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা আরও বাড়ল ক্লাবটির। একই সঙ্গে চোট পেয়েছে দলটির দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। পরের ম্যাচে শিরোপার দৌড়ে থাকা রূপগঞ্জের বিপক্ষে সম্ভাবনা কমেছে ধানমন্ডির দলটির।
আজ সুপার লিগের দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান করে। রান তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক ৪০.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। সেঞ্চুরি থেকে ১০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তামিম।
তামিম-বিজয় শুরু করেন দুর্দান্ত। ফর্মের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই ম্যাচেও। ৪৮ বলে দেখা পান ফিফটির। তবে হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৫২ রানে ফেরেন সানজুমুলের বলে কট বিহাইন্ড হয়ে। ১২১ রানে ভাঙে ওপেনিং জুটি। বিজয় ফিরলেও তামিম ছিলেন অবিচল। শাহাদাত হোসেন দিপুকে নিয়ে এগোতে থাকে। চার-ছয়ে রানের চাকা রেখেছেন দারুণ সচল। ৫৭ বলে দেখা পান ফিফটির। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু নব্বইয়ের ঘরে থামতে হয়। ততক্ষণে অবশ্য জয়ের ভিত পেয়ে যায় প্রাইম ব্যাংক।
৮৫ বলে ৯০ রান করেন জাতীয় ওয়ানডে অধিনায়ক। পারভেজ রসুলের বলে এগিয়ে এসে মারতে গিয়ে ধরা পড়েন তামিম। ১০ রানের আক্ষেপ নিয়ে ছাড়তে হয় মাঠ। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তামিম ছিলেন উজ্জীবিত। ১০টি চার ও ৪টি দারুণ ছয়ে সাজিয়েছিলেন এই ইনিংস। তামিম আউটের পর মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে খেলা শেষ করে আসেন দিপু। ৫৫ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন দিপু। আর মিতুন অপরাজিত ছিলেন ৩১ রানে। ১টি করে উইকেট নেন সাইফ হাসান ও পারভেজ রসুল।
চ্যাম্পিয়নের রেসে এগিয়ে থাকা শেখ জামাল আগে ব্যাটিংয়ে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি। তবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দলটি ঘুরে দাঁড়ায় নুরুল হাসান সোহান-মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে। শতরানের আগেই ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি দিতে পারে দলটিকে।
১৩ ম্যাচ শেষে শেখ জামালের পয়েন্ট ২২। আর তাদের সঙ্গে শিরোপার দৌড়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের সমান ম্যাচ শেষে ১৮ পয়েন্ট। ১ ম্যাচ জিতলেই শেখ জামালের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত। অন্যদিকে রূপগঞ্জকে তাকিয়ে থাকতে হবে শেখ জামালের হারের দিকে। আর নিজেদেরও জয় নিশ্চিত করতে হবে বাকি ২ ম্যাচে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১১ ঘণ্টা আগে