ব্রিসবেন টেস্টে ৯ উইকেটের জয়ে অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং মনে করেন প্রথম টেস্টে ইংল্যান্ডের সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। যেহেতু তারা সেটি পারেনি তাই পরের চার টেস্টেও তাদের জন্য হার অপেক্ষা করছে। পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী ঘরের মাঠে ইংল্যান্ডকে ধবলধোলাই করবে অস্ট্রেলিয়া।
পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড সর্বশেষ ধবলধোলাই হয়েছিল ২০০৬-০৭ মৌসুমে। ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি মনে করেন অ্যাডিলেডে দিবারাত্রির দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড যদি হারে তাহলে ১৪ বছর আগের পুনরাবৃত্তি হতে পারে। তিনি বলেছেন, ‘অ্যাডিলেড টেস্টেও ইংল্যান্ড জয় তুলে নিতে না পারলে সিরিজে তাদের ঘুরে দাঁড়ানো আর সম্ভব হবে না। কন্ডিশন অস্ট্রেলিয়ার জন্য আরও ভালো হচ্ছে। ব্রিসবেনের কন্ডিশন কিছুটা ইংল্যান্ডের মতো ছিল। তারা যদি অ্যাডিলেডে না জিততে পারে তাহলে ২০০৬-০৭ এর ফলাফল ফিরে আসতে পারে।’
এদিকে ব্রিসবেন টেস্টে পাঁজরের চোটে পড়েছেন পেসার জস হ্যাজলেউড। তাঁর জায়গায় খেলার কথা জাই রিচার্ডসনের। পন্টিংও একাদশে রিচার্ডসনকে চান। এই প্রসঙ্গে পন্টিং বলেছেন, স্টার্ক নয় বরং রিচার্ডসন এই ম্যাচটি (ব্রিসবেন টেস্ট) খেলার দ্বারপ্রান্তে ছিল। সে দারুণ ছন্দে আছে। অ্যাডিলেড টেস্টেও তাঁকেই এগিয়ে রাখব।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২০ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে