জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একাধিক আউট নিয়ে ভুল আম্পায়ারিংয়ের অভিযোগ তুলেছিল কয়েকটি দল। এ জন্য বিসিবির আম্পায়ার্স কমিটি একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কদিন আগে তদন্ত প্রতিবেদন জমাও দিয়েছে তারা।
সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী, প্রায় সবগুলো অভিযোগই সত্য প্রমাণিত হয়েছে। সহজ সিদ্ধান্তগুলো নিতে ত্রুটি হয়েছে আম্পায়ারদের। এর প্রেক্ষিতে ভুল করা সেই আম্পায়ারদের আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু আজকের পত্রিকাকে বলেছেন, ‘তদন্ত প্রতিবেদন সত্যতা মিলেছে। আমাদের কিছু করার নেই। তাদেরকে টুর্নামেন্ট কমিটির বিসিএল কোনো ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি। খারাপ করলে আমাদের তো কিছু করার থাকে না। একজন ক্রিকেটারদের মতো তারাও খারাপ করলে বাদ পড়বে। শুধরানোর সুযোগও আছে।’
এদিকে কাল থেকে শুরু হচ্ছে ১১ তম বিসিএল টুর্নামেন্ট। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল খেলবে পূর্বাঞ্চলের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে মধ্যাঞ্চল মাঠে নামবে উত্তরাঞ্চলের বিপক্ষে। মোট চারটি ভেন্যুতে হবে এবারের বিসিএল। সিলেটের দুটি মাঠ, মিরপুর শেরেবাংলা ও চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে হবে ম্যাচ।
জাতীয় দলের খেলা থাকায় তারকা ক্রিকেটারদের সেভাবে পাচ্ছে না এবারের বিসিএল। কয়েক রাউন্ড খেলে শেখ মেহেদী হাসান, তানভীর ইসলামও সৌম্য সরকার, রনি তালুকদার, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেনরা নিউজিল্যান্ড সফরে যাবেন বাংলাদেশ দলের সঙ্গে।

চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
৯ ঘণ্টা আগে
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এলো আইএফএডি পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন সাবেক এই তারকা। তাঁর উপস্থিতি ও বক্তব্যে অনুপ্রাণিত হন
১০ ঘণ্টা আগে
১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।
১০ ঘণ্টা আগে
আগামী ২৩ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা। সে ম্যাচে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালকে পাবে না শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার খেলাও অনিশ্চিত। চোট পাওয়ায় প্রথম পছন্দের এই তিন ব্যাটারকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামতে হতে পারে তাদের।
১১ ঘণ্টা আগে