
এক রাউন্ড বাকি থাকতেই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা নিশ্চিত করেছে সিলেট। নিয়মরক্ষার শেষ রাউন্ড খেলছেন দলগুলো। তবে ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে গেছে ব্যক্তিগত অর্জনের জন্য। ছন্দে থাকা সিলেটের অধিনায়ক অমিত হাসান আজ দ্বিতীয় দিন তুলে নিয়েছেন আরেকটি ফিফটি। রানে শীর্ষে থাকা লড়াইয়ে অমিতকে তাড়া করছেন খুলনার এনামুল হক বিজয়। মৌসুমে প্রথমে সেঞ্চুরির দেখা পেয়েছেন রনি তালুকদার।
শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনও পুরো দিনের খেলা হয়নি খুলনা-রংপুরের ম্যাচে। দুই দিন মিলিয়ে ৭ উইকেটে ২৪০ রান করেছে খুলনা। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ওপেনার বিজয় ফেরেন ৯০ রানে। অধিনায়ক মোহাম্মদ মিঠুন এই মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরির আশা জাগিয়ে অপরাজিত আছেন ৮৯ রানে। রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকা অমিতের চেয়ে এখনো ২৬ রানে পিছিয়ে বিজয়। অমিতের রান ৬৭২, বিজয়ের ৬৪৬ রান। দুজনের হাতে আরও একটি ইনিংস বাকি আছে।
চট্টগ্রামে দ্বিতীয় দিন শেষে ৮৪ রানের লিড় দাঁড়াল রাজশাহীর। ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৭০ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে তারা। তার আগে সিলেটের প্রথম ইনিংস থেমেছে ২১২ রানে। ওপেনার পিনাক ঘোষ ৫৮ ও অধিনায়ক অমিতের ব্যাট থেকে আসে ৫৩ রান। ৪ উইকেট নিয়েছেন রাজশাহীর স্পিনার নিহাদুজ্জামান।
বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১৪ রানের লিড পেয়েছে ঢাকা। প্রথম শ্রেণির ক্রিকেটে রনি তালুকদারের ১২ তম সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩০৩ রান তুলেছে তারা। ২০২ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১১২ রান করেছেন রনি। প্রথম ইনিংসে ২৮৯ রান করেছিল বরিশাল। লিগে এখনো জয়েরমুখ দেখেনি তারা।
রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মহানগরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লড়ছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ১৬০ রান গুটিয়ে যায় তারা। বিপরীতে মহানগর করেছে ২৬৮ রান। ১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান তুলেছে চট্টগ্রাম। ৬৫ রানের লিড নিয়ে কাল আবারও ব্যাটিংয়ে নামবে তারা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে