
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি শামীম হোসেন পাটোয়ারীর। বিষয়টি নিয়ে নির্বাচকেরা কোনো পরামর্শ করেননি বলে দাবি লিটন দাসের। রীতিমতো নির্বাচক প্যানেলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
আগামীকাল চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। তার আগে আজ সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। কোনো নোটিশ ছাড়াই। আমি এত দিন জানতাম যে একটা দল যখন কেউ সামলায় তখন কমপক্ষে অধিনায়ক জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।’
কী কারণে শামীমকে বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে অবগত নন লিটন, ‘আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যে ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু আমি শামীমের বাদ হওয়ার পেছনে কোনো কারণ দেখি না। আর আমি কখনো...আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।’
নির্বাচকেরা যে দল দেবে, সেটা নিয়েই কাজ করার আদেশ দেওয়া হয়েছে লিটনকে, ‘আমাকে বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে আমাকে যে টিমটা দেওয়া হবে, সেই টিমটা নিয়েই কাজ করতে হবে। তাই আমার বলার কিছু থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই।’
বোর্ডের এমন সিদ্ধান্তে হতাশ লিটন, ‘এত দিন জানতাম যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। কিন্তু কয়েক দিন আগেই জানতে পারলাম, যে টিমটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে মাঠে ভালো কিছু দেওয়া।’

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিও স্টার বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তা জানা গেছে। প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে,, স্থানীয় অংশীদার নির্ধারিত সময়মতো অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা ও বিশেষ ‘ক্রীড়া কার্ড’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত দেশের বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়েরা। তাদের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর স্বস্তি এবং আগামীর নতুন স্বপ্নের কথা।
১ ঘণ্টা আগে
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো আলোচনা চলছে। কারণ, প্রথমে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও দুই মাস পর আদালত বদলে দেয় রায়। শিরোপা নিয়ে সমস্যার সুরাহা না হতেই ঘটল আরেক ঘটনা। পদত্যাগ করেছন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো–ওমবা।
১ ঘণ্টা আগে
করাচি কিংসের বিপক্ষে ১২৮ রান করেও জয়ের ধারপ্রান্তেই ছিল লাহোর কালান্দার্স। কিন্তু শেষ পর্যন্ত ৫ রান পেনাল্টির কারণে দৃশ্যপট পাল্টে যায়। বল টেম্পারিং এবং ৪ উইকেটের হারের পর নতুন বিতর্ক ঘিরে ধরেছে লাহোরকে। সে বিতর্ক তৈরি করেছেন সিকান্দার রাজা এবং শাহিন শাহ আফ্রিদি।
২ ঘণ্টা আগে