লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল ৪৮ ম্যাচ। সেটিও করলেন গত মাসেই। আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক বিপরীত আমির জাঙ্গু। অভিষেক ওয়ানডে রাঙিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। বিপর্যয় সামলে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার। ৮৩ বলে ১০৪ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন ত্রিনিদাদের এই ক্রিকেটার।
দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জাঙ্গু, পাশাপাশি আরাও একটি দারুণ রেকর্ড নিজের করে নিয়েছেন। সেন্ট কিটসে গতকাল তৃতীয় ওয়ানডেতে ৮৬ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের কঠিন সময়ে ৬ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন জাঙ্গু। শুরুতে বেশ দেখেশুনে—প্রথম ১৯ বলে করেন ১০ রান। ২৫ তম বলে মারেন প্রথম চার। এই বাউন্ডারি দিয়েই খোলস ছেড়ে বের হলেন জাঙ্গু। অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ৭৯ বলে।
ইনিংসের ৪৫ তম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেনকে লং অন দিয়ে ছক্কা মেরে জাঙ্গু পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। সঙ্গে সঙ্গে দারুণ এক রেকর্ডও হয়ে গেল—অভিষেক ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করলেন ২৭ বছর বয়সী এই উইন্ডিজ ব্যাটার। ১০৪ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার ও ৪টি ছক্কা।
ওয়ানডে অভিষেকে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ বলে সেঞ্চুরি করেছিলেন এ প্রোটিয়া ওপেনার। তাঁর চেয়ে ৯ বল কম খেলে সেঞ্চুরি করেছেন জাঙ্গু।
তালিকায় তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চাপম্যান ১০৩ বলে করেছিলেন অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন এই কীর্তি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সাবেক টপ অর্ডার ব্যাটার মাইকেল লম্ব অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন ১০৯ বলে।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে