
কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ গত কয়েক দিন ধরেই উত্তপ্ত। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছেন আন্দোলন। শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয় থেকে শুরু করে মুশফিকুর রহিম, তামিম ইকবালসহ অনেক ক্রিকেটারই আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে চলমান আন্দোলন নিয়ে সরব হলেন মাহমুদউল্লাহ রিয়াদও।
সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মুশফিক গতকাল সকালে কোটা আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। মুশফিকের দীর্ঘদিনের সতীর্থ তামিম দেশে চলমান আন্দোলন নিয়ে গত রাতেই নীরবতা ভেঙেছেন। তামিমের পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর চলমান আন্দোলন নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহও। বাংলাদেশ সময় বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহমুদউল্লাহ বলেছেন, ‘বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন।’
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে নিয়মিতই। অনেকে প্রাণ বিসর্জনও দিয়েছেন। সৌম্য সরকারের চাওয়া, আর কোনো প্রাণ যেন না ঝরে চলমান আন্দোলনে। দেশে চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সৌম্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে লিখেছেন, ‘কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি, আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।’
হৃদয়, শরীফুল, তামিম, মুশফিকদের মতো অনেক ক্রিকেটারই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তানজিদ হাসান তামিম সবার চাওয়া, দেশের পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে। তবে আজ সকাল ৯টা পর্যন্ত মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোটা আন্দোলন নিয়ে।
আরও পড়ুন:

তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
১৬ মিনিট আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
২ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে
গতির ঝড়ের সঙ্গে বাউন্সার, সুইং—ব্যাটারদের কাবু করে দিতে পেসারদের কাছে এর চেয়ে বড় অস্ত্র আর কী হতে পারে! আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দুই বছরে দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন নাহিদ রানা। বিশ্বের বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকেও তিনি কুড়িয়েছেন প্রশংসা। পাকিস্তানের বিপক্ষে আজ নতুন এক রেকর্ড
২ ঘণ্টা আগে