ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছে আয়ারল্যান্ড। বেঙ্গালুরুর পর আজ মেলবোর্নে ইতিহাসের পুনরাবৃত্তি করল আইরিশরা। তবে মেলবোর্নের এই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দলকেই দায়ী করেছেন মাইকেল ভন।
আয়ারল্যান্ডের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ডের শেষ ৩৩ বলে দরকার ছিল ৫৩ রান। হাতে তখনো ছিল ৫ উইকেট। কিন্তু বাধ সাধে বেরসিক বৃষ্টি। ডিএলএস মেথডে ৫ রানে হেরে যায় ইংলিশরা। তবে বৃষ্টির চেয়েও ভন এখানে ইংলিশ ক্রিকেটারদের কাঠগড়ায় তুলেছেন। আইরিশ বোলারদের প্রশংসা করে সাবেক ইংলিশ অধিনায়কের টুইট, ‘ইংল্যান্ড আজ ভালো খেলেনি। কোনো অজুহাতেই কাজ হবে না। আয়ারল্যান্ড অনেক ভালো বোলিং করেছে।’
শুধু ইংল্যান্ডই নয়, এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছিল আয়ারল্যান্ড। উইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে ওঠে আইরিশরা। আইরিশদের এই দুটো জয় প্রাপ্য বলে মনে করেন ভন, ‘ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ড আর আজ ইংল্যান্ডকে হারিয়েছে। এটা তাদের (আয়ারল্যান্ড) প্রাপ্য।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। দুটো ম্যাচই বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে গায়ানার প্রভিডেন্সে এই দুই দলের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৬ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে