
প্রস্তুতি ম্যাচের ফর্মটাই যেন হাসান মাহমুদ টেনে আনলেন আজ। ডারউইনে কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলেও হাসান নিয়েছিলেন ৪ উইকেট। আজ ডারউইনে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ে কাঁপছে অস্ট্রেলিয়া।
অবশেষে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা ফুরোল বাংলাদেশের। ডারউইনে বাংলাদেশ সময় আজ সকালে শুরু হওয়া টেস্টে টস জিতে আগে ব্যাটিং করে সাবধানী শুরু করলেও অস্ট্রেলিয়ার দুই ওপেনার জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেডকে ফিরিয়েছেন হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ২ উইকেটে ৫২ রান করেছে স্বাগতিকেরা।
টস জিতে আগে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়েদারাল্ড-হেড সাবধানে খেলতে থাকেন। বিশেষ করে হাসানের বল খেলতে বেশ অস্বস্তি হতে থাকে তাঁদের। এরই মধ্যে বাংলাদেশ একটা ভুলও করে বসে। নবম ওভারের পঞ্চম বলে হেডের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন ইবাদত হোসেন চৌধুরী। আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া না দেওয়ায় রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিভিউতে ইমপ্যাক্ট আম্পায়ার্স কল দেখা যায় এবং স্টাম্প মিস করে যায়।
রিভিউ নষ্ট হওয়ার পর বেশিক্ষণ অবশ্য উইকেট পেতে অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১২তম ওভারের চতুর্থ বলে হাসানের অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে যান জেক ওয়েদারাল্ড। এজ হওয়া বল লুফে নেন উইকেটরক্ষক লিটন দাস। তাতে ভেঙে যায় ওয়েদারাল্ড-হেডের ৭১ বলে ৪৫ রানের জুটি। ওয়েদারাল্ড করেন ২৩ রান।
এক ওভার বিরতিতে ফের আসেন হাসান। ১৪তম ওভারের তৃতীয় বলে তাঁকে দারুণ এক কাভার ড্রাইভে চার মারেন হেড। কিন্তু অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। হাসান মাহমুদের ভেতরে ঢোকা বল সামনের পায়ে ঠেকাতে যান হেড। তবে হাসানের বল হেডের ব্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে স্টাম্পে। দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে আসেন স্টিভ স্মিথ। দুই বল খেলে এখনো তিনি রানের খাতা খুলতে পারেননি।

শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাঠে কাঁপিয়ে দেওয়া, তাও আবার টেস্টে! বাংলাদেশের কাছে এটা যেন স্বপ্নের মতো। যে অস্ট্রেলিয়া এর আগে নিজেদের ডেরায় সবশেষ ১৫ টেস্ট খেলে ১১টিতেই জিতেছে, তাদের আজ রীতিমতো নাচিয়ে ছাড়ছে বাংলাদেশ। ডারউইনে লাঞ্চের আগেই স্বাগতিকদের ৪ উইকেট ফেলে দিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ব
১ ঘণ্টা আগে
বাবা হোর্হে মেসির মৃত্যুতে তড়িঘড়ি করেই লিওনেল মেসি ফ্লোরিডা থেকে ছুটে যান সুদূর রোজারিওতে। সামাজিক মাধ্যম সয়লাব হয়ে যায় মেসির বাবার মৃত্যুশোকে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ), বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামিসহ অনেকেই জানিয়েছে শোকবার্তা। বাবার মৃত্যুশোক কাটিয়ে আজ মাঠে ফিরলেও হার নিয়েই মাঠ
১ ঘণ্টা আগে
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
১১ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
১১ ঘণ্টা আগে