জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিপিএলে তাঁর শুরুটাও হয়েছে দুর্দান্ত। এবারের টুর্নামেন্টে গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই জয় পেয়েছেন সাকিব। জ্যামাইকা তালাওয়াশকে ১২ রানে হারিয়েছে তাঁর দল।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি জ্যামাইকার। দলীয় ১০ ওভার ১ বলে মাত্র ৫৮ রানেই ৩ উইকেট হারায় দলটি। তবে চতুর্থ উইকেটে রেমোন রেইফারকে নিয়ে রানের চাকা সচল রাখেন ওপেনার ব্র্যান্ডন কিং। মাত্র ১৭ বলে ৫৪ রান যোগ করেন দুজনে। রেইফার আউট হওয়ার পর নিয়মিতভাবে উইকেট হারায় জ্যামাইকা। কিং অন্য প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি তিনি। ৬৬ বলে ১০৪ রান করেন তিনি। জেতার জন্য শেষ ওভারে ২০ রান লাগত জ্যামাইকার। ওডেন স্মিথের ওই ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৭ রান নিতে পারে দলটি। শেষ পর্যন্ত ১৬৬ রানে অলআউট হয় দলটি।
১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে গায়ানার সেরা বোলার দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির হলেও ১২ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাকিবের। এর আগের তিন ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে নিজের শেষ ওভারটি করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। দলীয় ১৬তম ওভারে মাত্র ২ রান দিয়ে ফ্যাবিয়ান অ্যালেনকে আউট করেন তিনি।
এর আগে প্রিভিডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে শেষ দিকে স্মিথের ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসে ১৭৮ রান করে গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন শাই হোপ। সাকিব বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংটা করেছেন হতাশার। ৪ নম্বরে নেমে গোল্ডেন ডাক মেরেছেন তিনি।
এবারের টুর্নামেন্টে গায়ানার পারফরম্যান্স একদম ভালো না। দলের হয়ে সাকিব খেলতে নামার আগে গায়ানা ৬ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। তবে বাংলাদেশি অলরাউন্ডার প্রথম খেলতে নেমেই জয় পেল তাঁর দল। সাত ম্যাচে দুই জয় নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে তাঁর দল গায়ানা।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২২ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
৩১ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
১ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
২ ঘণ্টা আগে