
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরু হতে ১৫ দিনও বাকি নেই। দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। শক্তিশালী দল নিয়েই এবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।
ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তাফাদজোয়া টিসিগা দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। ওয়েলিংটন মাসকাদজা এ বছর জিম্বাবুয়ের জার্সিতে খেললেও টেস্টে সবশেষ খেলেছেন ২০২৩ সালে। চোটের ধাক্কা সামলে ফিট হয়ে উঠেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস।
ব্যাটিং লাইনআপে আরভিন, উইলিয়ামসের পাশাপাশি থাকছেন জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্রায়ান বেনেট, ওয়েসলি মাধেভেরের মতো ক্রিকেটাররা। পেস বোলিং আক্রমণে দুই তারকা ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভার সঙ্গে থাকছেন ভিক্টর নুয়াচি, ট্রেভর গুয়ান্দুরা। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সিগার সঙ্গে থাকছেন নিয়াশা মায়াভো।
জিম্বাবুয়ে সবশেষ টেস্ট খেলেছে এ বছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশ ম্যাচের দল থেকে তিন পরিবর্তন এসেছে বাংলাদেশ সিরিজের দলে। জয়লর্ড গাম্বি, নিউমান নিয়ামহুরি আয়ারল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও বাংলাদেশ সিরিজে জায়গা হয়নি। আইরিশদের বিপক্ষে আরভিন না থাকায় তখন অধিনায়ক ছিলেন ক্যাম্পবেল। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষেই টেস্টে অভিষেক হয়েছিল নিক ওয়েলচের। বাংলাদেশ সিরিজের দলেও আছেন ওয়েলচ।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের দল
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ

হারারে স্পোর্টস ক্লাবেই কদিন আগে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ক্ষতে প্রলেপ লাগানোর সম্ভাবনা এবার তৈরি করেছিলেন নাহিদ রানা-তাসকিন আহমেদরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪২ রানের লক্ষ্যও তাড়া করে জিততে পারল না বাংলাদেশ।
৩৫ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
১ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৪ ঘণ্টা আগে