
ভারত-পাকিস্তান ম্যাচ এখন যেন নামে মাত্রই মহারণ। মাঠে নামার আগেই ভারতের জয় এক রকম নিশ্চিত। হারলেও হাতে গোনা কয়েক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারতে হারতে পাকিস্তানের ভক্ত-সমর্থকদেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নির্বিঘ্নে হয়েছে এই ম্যাচ। এবারও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে রীতিমতো বিধ্বস্ত পাকিস্তান। সালমান আলী আঘার দল হেরেছে ৬১ রানে। বারবার হার দেখতে দেখতে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা ক্লান্ত হয়ে পড়েছেন। ভারতের কাছে হারের পর এক পাকিস্তানি সমর্থকের টিভি ভাঙচুরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানের জার্সি পরা এক ব্যক্তি শুধু টিভি আছাড় মেরেই ক্ষান্ত হননি। খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়া টিভির ওপর ব্যাট দিয়ে বারবার আঘাত করেছেন। সালমান-বাবর আজমদের বাজে হার যেন কোনোমতেই মানতে পারছিলেন না তিনি।
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গতকাল কলম্বোর প্রেমাদাসা ‘হাউসফুল’ হয়ে গিয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট মিঠুন মানহাস, সহসভাপতি রাজীব শুক্লা, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মাসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তবে মহসিন নাকভি একটু আগেভাগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটা কালো গাড়িতে চড়ে তিনি প্রেমাদাসা ছেড়েছেন। ১৭৬ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছিল, সেটা নাকভির হৃদয়ে বিঁধছিল ছুড়ির মতো।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৯ বারের দেখায় ৮ বার জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে এক ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। গতকাল ইশান কিশানের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে ভারত আগে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৭৫ রান। ভারতের এই ওপেনার ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন। জবাবে পাকিস্তান ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে গেছে। ম্যাচসেরা হয়েছেন ইশান।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে সবশেষ পাকিস্তান হারিয়েছে দুবাইয়ে ২০২২ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে। গত সাড়ে তিন বছরে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার। যার মধ্যে ৯টিতেই জিতেছে ভারত। বৃষ্টিতে ভেসে গেছে এক ম্যাচ। গতকাল পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের টিকিট কাটল ভারত।

১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল ইতালি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল ইতালি। আজ তারা খেলতে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-ইতালি ম্যাচ।
১ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—ভারত-পাকিস্তান ম্যাচ শেষে প্রত্যেকবারই বলতে হয় এই ক্লিশে কথা। মাঠে গড়ানোর আগেই ম্যাচের যা ফল অনুমান করা হয়, দিন শেষে সেটাই দেখা যায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেন তা-ই বোঝাতে চাইলেন। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শেষে প্রতিবেশীদের খোঁচা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
মাঠে যেমন গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতেন, বাস্তব জীবনেও শোয়েব আখতার অনেকটা একই রকম। একটু এদিক সেদিক হলেই তিনি তাঁর ক্ষোভ উগরে দেন। কোনো কিছুর তোয়াক্কা করেন না তিনি। কলম্বোর প্রেমাদাসায় গতকাল ভারতের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বাজে হারের পর তোপ দেগেছেন শোয়েব আখতার।
৩ ঘণ্টা আগে
হঠাৎ করে কেউ যদি আজই প্রথমবারের মতো বিশ্বকাপ দেখতে বসেন, তাহলে অনেকের মনে হতে পারে ইংল্যান্ড-ইতালি ফুটবল বিশ্বকাপের বদলে কি ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে! আজ কলকাতায় বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ‘সি’ গ্রুপের ইংল্যান্ড-ইতালি ম্যাচ। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে ইতালিকে জিততেই হবে। একই দিনে
৩ ঘণ্টা আগে