Ajker Patrika

জিতলেই সুপার এইটে ইংল্যান্ড , চিন্তায় অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ৩৪
জিতলেই সুপার এইটে ইংল্যান্ড , চিন্তায় অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা নিয়ে জটিল সমীকরণে অস্ট্রেলিয়া। ছবি: এএফপি

হঠাৎ করে কেউ যদি আজই প্রথমবারের মতো বিশ্বকাপ দেখতে বসেন, তাহলে অনেকের মনে হতে পারে ইংল্যান্ড-ইতালি ফুটবল বিশ্বকাপের বদলে কি ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে! আজ কলকাতায় বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ‘সি’ গ্রুপের ইংল্যান্ড-ইতালি ম্যাচ। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে ইতালিকে জিততেই হবে। একই দিনে ‘বি’ গ্রুপের অপর ম্যাচে টিকে থাকার লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া।

ইতালিকে আজ হারালে ইংল্যান্ড জিতলে সুপার এইটে উঠবে। হ্যারি ব্রুকের দলের পয়েন্ট হবে ৬। যদি ইতালি অঘটন ঘটায়, তাহলে সুপার এইটে ওঠা ইংল্যান্ডের জন্য একটু কঠিনই হয়ে যাবে। স্কটল্যান্ড-ইতালি দুই দলেরই পয়েন্ট এখন ২। স্কটল্যান্ড ও ইতালির নেট রানরেট ‍+০.৩৫৯ ও -০.৩৫২। ৪ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের নেট রানরেট ‍-০.১৪৩। তখন ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা ইতালির কাছে গুরুত্বপূর্ণ হবে। এরই মধ্যে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করা উইন্ডিজকে তখন ইতালির হারাতে হবে নেট রানরেটের কথা হিসেব করে।

সকালটা আজ শুরু হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ দিয়ে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের কাছে হেরে এরই মধ্যে কোণঠাসা অবস্থায় আফগানিস্তান। কানাডা ও আমিরাতের বিপক্ষে হাতে থাকা দুই ম্যাচ জিতলে আফগানদের পয়েন্ট হবে ৪। এরই মধ্যে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৪ ও দলটির নেট রানরেট ‍+০.৭০১। আফগানিস্তানের বর্তমান নেট রানরেট -০.৫৫৫।

সন্ধ্যায় দুই টেস্ট খেলুড়ে দেশের অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচটাই মূল আকর্ষণ। পাল্লেকেলেতে হতে যাওয়া এই ম্যাচ জিতলেই সুপার এইটে উঠবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে দুই দলেরই সমান ৪ পয়েন্ট। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা শ্রীলঙ্কার নেট রানরেট ‍+৩.১২৫। দুইয়ে থাকা জিম্বাবুয়ের নেট রানরেট ‍+১.৯৮৪। তিন ও চারে থাকা অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড দুই দলেরই পয়েন্ট ২। অজি ও আইরিশদের নেট রানরেট ‍+১.১০০ ও ‍+০.১৫০। আজ লঙ্কানদের কাছে হারলেই সুপার এইটে ওঠার সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে যাবে অজিদের। জিতলেও অস্ট্রেলিয়াকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইজিপির পদত্যাগ নিয়ে আলোচনা

মুখ খুললে অনেকের প্যান্ট খুলে যাবে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন: ফয়েজ আহমদ তৈয়্যব

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

দিল্লির প্রেস মিনিস্টার ফয়সালের নিয়োগ বাতিল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত