Ajker Patrika

নাকভির পিসিবি চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতাই নেই: শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ৪৭
নাকভির পিসিবি চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতাই নেই: শোয়েব আখতার
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ধুয়ে দিয়েছেন শোয়েব আখতার। ছবি: ফাইল ছবি

মাঠে যেমন গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতেন, বাস্তব জীবনেও শোয়েব আখতার অনেকটা একই রকম। একটু এদিক সেদিক হলেই তিনি তাঁর ক্ষোভ উগরে দেন। কোনো কিছুর তোয়াক্কা করেন না তিনি। কলম্বোর প্রেমাদাসায় গতকাল ভারতের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বাজে হারের পর তোপ দেগেছেন শোয়েব আখতার।

শোয়েব আখতার এবার ধুয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানও। পাকিস্তানের কিংবদন্তি পেসারের মতে পিসিবি চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতাই নেই নাকভির। ভারতের কাছে পাকিস্তানের ৬১ রানে হারের পর ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজে শোয়েব আখতার বলেন, ‘যে লোক (মহসিন নাকভি) ক্রিকেট সম্পর্কে কিছু জানে না, তিনি কীভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হলেন? আপনি কী করবেন? দল কীভাবে চালাবেন? আপনি বাবর আজমের মতো একজনকে সুপারস্টার বানিয়ে দিলেন, যার ম্যাচ জয়ের সামর্থ্য নেই। অযোগ্য ব্যক্তিকে কোনো নির্দিষ্ট জায়গায় বসানো হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ।’

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় তাদের সমর্থনে ভারত-ম্যাচ বয়কটের দাবি পাকিস্তান জানিয়েছিল ঠিকই। তবে লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-পিসিবির ত্রিপক্ষীয় সভার পর ইউটার্ন করে পাকিস্তান। অবশেষে কলম্বোর প্রেমাদাসায় গত রাতে হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। তবে ‘যেখানে শুরুর কথা বলার আগেই শেষ’—ভারত টস হেরে আগে ব্যাটিং পেয়ে স্কোরবোর্ডে ১৭৫ রান তুলতেই যে ম্যাচের ফল অনেকটা নির্ধারিত হয়ে যায়। শেষের দিকে পাকিস্তান দুর্দান্ত বোলিং করলেও শুরুতে ইশান কিষানের ৪০ বলে ৭৭ রানের ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছে।

শোয়েব আখতারের মতে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় এখন বেশ অলৌকিক ব্যাপার। এবিপি নিউজকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘আমরা ম্যাচে কোথাও ছিলাম না। শাহিন খেলল আর বোলিং করল ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিতে। আধুনিক যুগের ক্রিকেটের সঙ্গে এটা কোনোভাবেই মানানসই নয়। এই ধরনের ক্রিকেটাররা চাপের মুহূর্ত কীভাবে সামলাতে হয়, তা জানে না। ১৫-২০ বছরে ক্রিকেটে কোনো বিনিয়োগ হয়নি। দুঃখজনক বাস্তবতা এই যে ভারতের সঙ্গে একটা জায়গাতেই জিততে পেরেছি। ভারতকে বর্তমানে হারানোর স্বপ্ন পর্যন্ত আমরা দেখতে পারি না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৯ বারের দেখায় ৮ বার জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে এক ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। আর সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান সাড়ে তিন বছর আগে ভারতের বিপক্ষে জয় পেয়েছে। দুবাইয়ে ২০২২ এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। গত রাতে ভারতের ৬১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ইশান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইজিপির পদত্যাগ নিয়ে আলোচনা

মুখ খুললে অনেকের প্যান্ট খুলে যাবে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন: ফয়েজ আহমদ তৈয়্যব

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

দিল্লির প্রেস মিনিস্টার ফয়সালের নিয়োগ বাতিল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত