টেস্টে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলেও টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুরুটা হলো খুবই বাজে। প্রথম ম্যাচে ৩৯ রানে হেরেছে স্বাগতিকরা। আরও একবার ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন কেবল তাওহীদ হৃদয়। দল হারলেও তাই এই মিডলঅর্ডারের কথা ভেবে কিছুটা খুশি লিটন দাস।
আয়ারল্যান্ডের করা ১৮১ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৪২ রানে। এর মধ্যে ৮৩ রানই আসে হৃদয়ের ব্যাট থেকে। তাই দলীয় ১৮ রানে ৪ উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত দেড়শোর কাছে যেতে পেরেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে লিটন বলেন, ‘চট্টগ্রামের উইকেট মাঝে মাঝে ব্যাটিং-বান্ধব, বিশেষ করে যখন শিশির থাকে। কিন্তু পাওয়ারপ্লেতে যদি আমরা দু-একটি উইকেট হারালে লোয়ার-অর্ডার ব্যাটারদের জন্য ক্রিজে এসে স্থির থাকা খুব কঠিন। এত তাড়াতাড়ি চার উইকেট হারানো আমাদের ম্যাচ থেকে দূরে ঠেলে দেয়। হৃদয় যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুব খুশি। আমি চাই সিরিজের বাকি সময়গুলোতেও সে একইভাবে চালিয়ে যাক। সত্যিই সে দারুণ ব্যাটিং করেছে। আমি চাই সিরিজের বাকি ম্যাচগুলোতেও সে একইভাবে চালিয়ে যাবে।’
বোলারদের কাছে ভালো বোলিং আশা করেছিলেন লিটন, ‘আমাদের বোলাররা সত্যিই দুর্দান্ত ছিল আজ। বিশেষ করে মোস্তাফিজের কথা না বললেই নয়। আমরা জানি সে কীভাবে বোলিং করে। তবুও আমরা যদি একটু ভালো বোলিং করতাম তাহলে তাহলে ২০ থেকে ২৫ রান কম হতো। উইকেটে বোলারদের জন্য সাহায্য ছিল।’
সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে আগামী ২৯ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। হেরে সিরিজ শুরু হলেও লিটনের বিশ্বাস, ঘুরে দাঁড়াবে তাঁর দল, ‘আমি এখনও আমার দলের উপর বিশ্বাস করি। যদি আমরা নিজেদের সেরাটা দিতে পারি তাহলে তাদের হারাতে পারব।’

১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে পাঞ্জাব কিংস। পাঁচ ও ছয় নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস দুই দলেরই পয়েন্ট। দুই দলই ১১টি করে ম্যাচ খেলেছে। আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারালে পয়েন্ট টেবিলের সেরা চারে জায়গা করে নেবে চেন্নাই। লক্ষ্ণৌর মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে
১৩ মিনিট আগে
এলবিডব্লিউ আউটের পর রিভিউ নেওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলেও প্রাথমিক যে সিদ্ধান্ত আম্পায়ার দেন, সেটাই বহাল থাকে। আম্পায়ার আউট না দিলে সেটা ব্যাটারদের জন্য সৌভাগ্য। কিন্তু আউট দেওয়া হলে সেটা অনেক সময় ব্যাটারের ভোগান্তির কারণ হয়। রবিচন্দ্রন অশ্বিনের মতে আইপিএল থেকেই ক্রিকেটের এই নিয়ম
১ ঘণ্টা আগে
২০২৬ আইপিএলে দুই পাঞ্জাবের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। এই লাইন শুনে অনেকের হয়তো মনে প্রশ্ন তৈরি হতে পারে পাঞ্জাবের দুটি ফ্র্যাঞ্চাইজি কি খেলছে? আসলে তা নয়। পাঞ্জাব কিংসের শুরুটা যত দাপটের সঙ্গে হয়েছিল, এখন শেষভাগে এসে মুখ থুবড়ে পড়েছে দলটি। দলের বাজে অবস্থায় নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
১ ঘণ্টা আগে
আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তা-ই হলো। কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। থাকছেন তিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত।
২ ঘণ্টা আগে