
যুক্তরাজ্যের নতুন ভিসা নীতির কারণে বেকায়দায় পড়েছিলেন আকিল হোসেন। খেলতে পারেননি পরশু রাতে চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। তবে সেই জটিলতা কাটতেও বেশি সময় লাগেনি উইন্ডিজ ক্রিকেটারের।
ইংল্যান্ড সফরে যেতে আর কোনো বাধাই রইল না আকিলের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ব্রিস্টলে আজ সকালে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আজই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে শুরু হবে এই ম্যাচ।
আকিলের মতো যুক্তরাজ্যের ভিসা নীতির জটিলতায় বিপাকে পড়েছিলেন জাইড গুলি। আকিল, গুলি দুজনই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (টিএন্ডটি) নাগরিক। ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রের বাসিন্দাদের শুধু যুক্তরাজ্যের ভিসার আবেদন করলেই চলবে না। সশরীরে সাক্ষাৎকারও বাধ্যতামূলক। এ বছরের ২৩ এপ্রিল ও ১২ মে থেকে এই নিয়ম কার্যকর হয়। আকিল ঝামেলায় পড়েছিলেন পাকিস্তানে থাকার কারণে। ২৫ মে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়া পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে থাকার অনুমতি ছিল। নির্ধারিত সময়ের মধ্যে তাই ভিসার আবেদন করতে ব্যর্থ হয়েছিলেন উইন্ডিজ বাঁহাতি স্পিনার।
গুলির ভিসা না পাওয়ার কারণ অবশ্য ভিন্ন। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান তিনি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় যুক্তরাজ্যের ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া পূর্ণ করতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা চেজ আয়ারল্যান্ড সফরে যাচ্ছে না। তাঁর পরিবর্তে নেওয়া হয় গুলিকে।
আন্তর্জাতিক ক্রিকেটে আকিল সবশেষ খেলেছেন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে। নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজ তখন বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে আজ সুযোগ পেলে তাঁর ছয় মাসের অপেক্ষা ফুরোবে। বোলিংয়ের পাশাপাশি ক্যামিও ইনিংস খেলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। এর আগে চেস্টার-লি-স্ট্রিটে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে ২১ রানে হারে উইন্ডিজ। ইংল্যান্ডের জস বাটলার ৯৬ রান করলেও ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। বোলিংয়ে গুড়াকেশ মোতি ছাড়া আর কেউ আশানুরূপ বোলিং করতে পারেননি। মোতি ৪ ওভারে ২১ রান দিয়েও অবশ্য উইকেটশূন্য ছিলেন।

পাঁচ বছর আগে বার্সেলোনা ছাড়লেও লিওনেল মেসি যেন স্পেনের মায়া ছাড়তেই পারছেন না। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জিতেছেন, গোল করেছেন, মনে রাখার মতো কত মুহূর্ত রয়েছে, চাইলেই কি তা ভুলে থাকা যায়। আর্জেন্টাইন কিংবদন্তির নতুন ক্লাব কেনা নিয়ে মুখ খুললেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ
১১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফার নতুন এই আয়োজন, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে খেলবে আমন্ত্রিত দল বাংলাদেশ ও পাকিস্তানও।
১১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেটারদের ব্যস্ততা যেন কখনোই কমার নয়। বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন সূচি তো রয়েছেই। এমনকি আইপিএল, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটসহ রাজ্যভিত্তিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে হয় ক্রিকেটারদের। সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
১১ ঘণ্টা আগে
তিন বছর আগের ঘটনা হলেও ২০২৩ সালের জুলাইয়ে যা ঘটেছিল, তা চাইলেও জিয়ানলুইগি দোন্নারুম্মা ভুলতে পারবেন না। প্যারিসে তাঁর বাড়িতে ভয়ংকর ডাকাতি হয়েছিল। যেটার মামলা এখনো চলমান। দীর্ঘ তিন বছর পর আদালতে যা শোনালেন, তা রীতিমতো শিউরে ওঠার মতো।
১২ ঘণ্টা আগে