
ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে। তবে সতীর্থরা ইংল্যান্ডে থাকলেও আকিল হোসেন সেখানে থাকতে পারছেন না। সিরিজের বাকি অংশে খেলতে পারবেন কিনা, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যুক্তরাজ্যের ভিসা নীতিতে পরিবর্তন আসার কারণে মূলত বিপাকে পড়েছেন আকিল। তিনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নাগরিক। এই অঞ্চলের মানুষদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন আনে যুক্তরাজ্য। ২৩ এপ্রিল থেকে ১২ মে এর মধ্যে সেটা কার্যকরী হয়। যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার পর ত্রিনিদাদে সশরীরে সাক্ষাৎকার দেওয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। কিন্তু ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অনুমতি নিয়ে আকিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে গিয়েছিলেন। ২৫ মে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে থাকার অনুমতি ছিল। একারণে নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন করতে পারেননি উইন্ডিজ বাঁহাতি স্পিনার।
আকিলের মতো জাইড গুলিও যুক্তরাজ্যের ভিসা পাননি। গুলির ভিসা না পাওয়ার কারণ অবশ্য ভিন্ন। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান তিনি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় যুক্তরাজ্যের ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া পূর্ণ করতে পারেননি।
আকিল, গুলির জন্য ভিসা প্রক্রিয়ার কাজে আনুষ্ঠানিকভাবে চেষ্টা করা হয়েছে। এক বিবৃতিতে সিডব্লিউআই বলেছে, ‘এই প্রক্রিয়াগুলো যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তত্ত্বাবধান করে থাকে। এতে সিডব্লিউআইয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বোর্ড আশাবাদী যে এই সমস্যার সমাধান দ্রুতই হবে। তাতে করে হোসেন আগামী ম্যাচগুলোতে খেলতে পারবে।’
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি শুরুর কয়েক ঘণ্টা আগেই আকিল, গুলির ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। চেস্টার লি স্ট্রিটে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ২১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল ও পরশু। শেষ দুই টি-টোয়েন্টির ভেন্যু ব্রিস্টল ও সাউদাম্পটন।
আকিল অবশ্য পিএসএলে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ম্যাচটাতে ভালো করতে পারেননি। ১৩ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লিগ পর্বের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ ওভারে ৪০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছিল লাহোর কালান্দার্স।

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসেও মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইন। তাদের করা ১৩৩ রানের জবাবে ৪৫৩ রানে থামে ইংল্যান্ড। ৩২০ রানে পিছিয়ে থেকে ইনিংস হারের শঙ্কায় ছিল সফরকারীরা। তাদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। কিন্তু ঘুরে দাঁড়িয়ে অলআউট হওয়ার আগে ৪৯৯ রান করেছে পাকিস্তান। ইংল্যান্ডকে ১৩০ রা
২৫ মিনিট আগে
পাঁচ বছর আগে বার্সেলোনা ছাড়লেও লিওনেল মেসি যেন স্পেনের মায়া ছাড়তেই পারছেন না। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জিতেছেন, গোল করেছেন, মনে রাখার মতো কত মুহূর্ত রয়েছে, চাইলেই কি তা ভুলে থাকা যায়। আর্জেন্টাইন কিংবদন্তির নতুন ক্লাব কেনা নিয়ে মুখ খুললেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ
১১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফার নতুন এই আয়োজন, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে খেলবে আমন্ত্রিত দল বাংলাদেশ ও পাকিস্তানও।
১২ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেটারদের ব্যস্ততা যেন কখনোই কমার নয়। বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন সূচি তো রয়েছেই। এমনকি আইপিএল, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটসহ রাজ্যভিত্তিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে হয় ক্রিকেটারদের। সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
১২ ঘণ্টা আগে