সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা যখন মাঠে ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন ধারাভাষ্য কক্ষে বসে বেশ মজাই করছিলেন। উগরে দিচ্ছিলেন পুরোনো দিনের স্মৃতি। চেন্নাই টেস্টে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে মাইক্রোফোন হাতে বেশ কৌতুকপূর্ণ কথাও বলছিলেন তিনি।
আজ তৃতীয় দিনের সকালের সেশনে বাংলাদেশি স্পিনারদের ওপর বেশ চড়াও হয়ে খেলছিলেন দুই ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত ও শুবমান গিল। বাউন্ডারি হাঁকিয়ে লিড বড় করার চেষ্টায় ছিলেন দুজনে। দুজনের ছয় মারা দেখে তামিম ও শাস্ত্রীর মধ্যে ছয় মারার কৌশল নিয়ে আলোচনা শুরু হয়।
বাংলাদেশ ওপেনার তামিম যুক্তি দেন, টেস্ট ম্যাচে বড় স্কোরের জন্য পেশিশক্তি দরকার বলে জানান। তিনি পন্তের নিচু হয়ে ব্যাটিংয়ের দিকে ইঙ্গিত করে সেটি উল্লেখ করেন। সে জায়গা থেকে শাস্ত্রী বিতর্ক শুরু করেন তামিমের সঙ্গে। তাঁর দাবি, এটা (ছয় মারা) শারীরিক শক্তির চেয়ে বেশি কৌশলগত বিষয়। তিনি পন্ত ও গিলের ছয় মারার দিকে ইঙ্গিত করে জানান, দুজনের ব্যাটিংয়ের সময় কীভাবে ভরকে শক্তিতে রূপান্তর করেন। তাঁদের মাথার অবস্থানও কেমন থাকে সেটি বলেন শাস্ত্রী।
এ সময় শাস্ত্রী আলোচনার সময় তামিমকে তাঁর ছয় মারা নিয়ে একটু কৌতুক করে হাসতে হাসতে বলেন, ‘কেন তুমি অভিযোগ করছো? তুমি তো আর্নল্ড শোয়ার্জনেগার (হলিউড অভিনেতা) নও, বাংলাদেশের হয়ে তুমি সবচেয়ে বেশি (টেস্টে) ৬ মেরেছো। ৪১!’
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৬ মেরেছেন তামিম। সংখ্যাটা—৪১। আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ ৬ তামিমের—১৮৮।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে