পুরোপুরি সুস্থ না হওয়ায় এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন লোকেশ রাহুল। ভারত সুপার ফোরে খেলার সুযোগ পেলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এটা নিশ্চিত হতে কিছুটা সময় লাগলেও বিশ্বকাপের দলে উইকেটরক্ষক ব্যাটার থাকছেন এটা নিশ্চিত।
গতকাল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্বকাপের চূড়ান্ত দল ঠিক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটি। এমনটিই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। আজই আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই।
বিশ্বকাপের দল চূড়ান্ত করতে প্রধান নির্বাচক অজিত আগারকার শ্রীলঙ্কা যান। গতকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে তাঁরা ১৫ জনের চূড়ান্ত দল ঠিক করেন। স্টান্ডবাইসহ এশিয়া কাপের ১৮ জনের স্কোয়াড থেকে তিনজনকে বাদ দিয়েছেন তাঁরা। সেই তিনজন হচ্ছেন—তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা ও স্টান্ডবাই সঞ্জু স্যামসন।
এমনটা যদি সত্যি হয় তাহলে দুই উইকেটরক্ষক নিয়ে বিশ্বকাপ খেলবে ভারত। রাহুলের পরিবর্তে এশিয়া কাপের একাদশে সুযোগ পাওয়া ঈশান কিষান অপর উইকেটরক্ষক। গতকাল পরিত্যক্ত ম্যাচে দুর্দান্ত ব্যাটিংও করেছেন তিনি। দলের কঠিন সময়ে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। এতে কপাল পুড়তে পারে ঋষভ পন্তের। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই উইকেটরক্ষক চোটে না পড়লে ভারতের স্কোয়াডে নিঃসন্দেহে থাকতেন।
ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধবেন শুবমান গিল। পরের ব্যাটিংয়ে অর্ডারে থাকছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদবরা। হার্দিক পান্ডিয়ার সঙ্গে অলরাউন্ডারে তালিকায় থাকছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। পেস বোলিংয়ে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুরের সঙ্গে জুটি বাঁধবেন চোট কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরা। স্কোয়াডে একমাত্র জেনুইন স্পিনার চায়নাম্যান কুলদীপ যাদব।
আইসিসির কাছে বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর। এতে করে পরে স্কোয়াড পরিবর্তনের সুযোগও থাকছে ভারতের সামনে। আগামী ৫ সেপ্টেম্বর প্রাথমিক দল ঘোষণার শেষ সময় হওয়ায় এই স্কোয়াডটি আজ ঘোষণা করতে পারে বিসিসিআই। আর বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৯ নভেম্বর।
ভারতের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড—
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৫ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১০ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১২ ঘণ্টা আগে