Ajker Patrika

১১ বোলার ব্যবহার করেও কাজ হয়নি বিসিবি একাদশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১১ বোলার ব্যবহার করেও কাজ হয়নি বিসিবি একাদশের
৭ উইকেটে ৩৭১ রানের পর ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১১ বোলার ব্যবহার করেও প্রতিপক্ষের ১০ উইকেট তুলতে পারেনি বিসিবি একাদশ। ছবি: বিসিবি

বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিং অনুশীলন করেই কাটল ওয়েস্ট ইন্ডিজের। ৭ উইকেটে ৩৭১ রানে বিসিবি একাদশের ইনিংস ঘোষণার পর আজ দ্বিতীয় দিনে পুরোটা ব্যাটিং করে সফরকারীরা। ১১ বোলার ব্যবহার করেও ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে পারেনি বিসিবি একাদশ।

আগের দিন ৭ উইকেটে ৩৭১ রান তুলে বিসিবি একাদশ গতকাল আর ব্যাটিং করেনি। তাদের ইনিংস ঘোষণার পর ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতি ম্যাচে সফরকারী দলের প্রস্তুতিটা ভালো হয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষের আগে ৬ উইকেটে ৩৩৬ রান তুলেছে তারা। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত থাকেন কাভেম হজ। আহত অবসর হয়ে ক্রিজ ছাড়ার আগে ৬৫ রান করেন ওপেনার জন ক্যাম্পবেল।

ব্র্যান্ডন কিংকে নিয়ে ক্যাম্পবেল ওপেনিংয়ে ৮৩ রানের জুটি গড়েছিলেন। ব্যক্তিগত ৪০ রানে কিংয়ের বিদায়ে ভাঙে এই জুটি। আমির জাঙ্গু করেছেন ৪৪ রান। ৪৬ রান করে অপরাজিত থাকেন রস্টন চেজ। স্বাগতিক অধিনায়ক জাকের আলী ১১ বোলার ব্যবহার করেছেন। লেগ স্পিনার মোহাম্মদ হোসেন নিয়েছেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত