
দুর্দান্ত ঢাকা থেকে নাম বদলে ২০২৫ বিপিএলে ফ্র্যাঞ্চাইটি খেলেছে ঢাকা ক্যাপিটালস নামে। এবার ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী ছিলেন শাকিব খান। দলের সমর্থনে প্রায়ই মাঠে দেখা গেলেও হতাশ হতে হয়েছে ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ নামে পরিচিত এই নায়ককে।
২০২৫ বিপিএলে সাত দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস ছয় নম্বরে থেকে শেষ করে। ফ্র্যাঞ্চাইজিটির ভরাডুবি হলেও তানজিদ হাসান তামিম নজরকাড়া ব্যাটিং করেছেন। মিরপুর, সিলেট, চট্টগ্রাম—যে ভেন্যুতেই খেলা হোক না কেন, তানজিদ বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়েছেন। টুর্নামেন্টে তাঁর ৩৬ ছক্কা গ্যালারিতে আঁছড়ে পড়েছে। টুর্নামেন্টের দেড় মাস পেরিয়ে গেলেও শাকিব মনে রেখেছেন তানজিদ তামিমের বিস্ফোরক ব্যাটিং। ঢাকার পাঁচ তারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান অনুষ্ঠানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘তানজিদও নায়ক। আমার খুব পছন্দের। আমি যখন দেখতাম আমার দলের খেলায়... যদিও হেরেছি। অসুবিধা নেই। তার ব্যাটিং দেখে চমৎকার লাগত।’
রিমার্ক হারলানের অনুষ্ঠানে শাকিব, তানজিদ তামিমের পাশাপাশি তাসকিন আহমেদও গেছেন এই অনুষ্ঠানে। ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২৫ বিপিএলে ২৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। ২৯ বছর বয়সী পেসার গতিতে বৈচিত্র্য এনে ব্যাটারদের ভড়কে দিয়েছেন। বিপিএলে তাসকিনের বোলিং নিয়ে শাকিব বলেন, ‘তাসকিনকে এক খেলায় দেখে মনে হয়েছে, ভাই তুই বলটা একটু স্লো কর। পারলে তো টিভিটাই স্লো করে দিই আমি। তাসকিনও অনেক চমৎকার। এখন এ+ ক্যাটেগরিতে চলে এসেছে।’
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।
৫১১ রান করে ২০২৫ বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন খুলনা টাইগার্সের নাঈম শেখ। দুইয়ে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম করেছিলেন ৪৮৫ রান। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছিলেন। গড় ও স্ট্রাইকরেট ছিল ৪৪.০৯ ও ১৪১.৩৯।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে