সব ধরনের ক্রিকেটকে গতকাল বিদায় বলে দিয়েছেন ডেল স্টেইন। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ফাস্ট বোলারের বিদায়ে ক্রিকেট-মহাকাশ থেকে খসে পড়েছে আরেকটি জ্বলজ্বলে নক্ষত্র।
স্টেইনের বিদায়ী ঘোষণার পর টুইটে তাকে অভিবাদন জানিয়েছেন ব্রেট লি। এর আগে জিমি অ্যান্ডারসন তো দুই বাক্যে বলে দিয়েছেন, ‘তুমিই সেরা’।
স্টেইনের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৩ সালে প্রথম শ্রেণির ম্যাচ দিয়ে। পরের বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ১৬ বছরের ক্যারিয়ারে একের পর এক কীর্তি গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার।
স্টেইন সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ক্রিকেটের অভিজাত সংস্করণে। ৯৩ টেস্ট ম্যাচে ২২.৯৫ গড়ে নিয়েছেন ৪৩৯ উইকেট।
টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি ফাস্ট বোলার অ্যান্ডারসনও তাই স্টেইনকে সেরার স্বীকৃতি দিয়েছেন। প্রোটিয়া তারকাকে উদ্দেশ্য করে অ্যান্ডারসন টুইটারে লিখেছেন, ‘তুমিই সেরা।’
স্টেইন তাঁর ক্যারিয়ারের সোনালি সময় পার করেছেন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এই সময়ে টানা ২৩১ সপ্তাহ তিনি ছিলেন আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে।
স্টেইনের বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিস্ময়কর আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিরাজ ব্রেট লি। তিনি মনে করেন, গতি আর নিয়ন্ত্রিত লাইনের সঙ্গে দুর্দান্ত সুইং স্টেইনকে অন্য সবার থেকে আলাদা করেছে।
লির টুইট বার্তা, ‘বিস্ময়কর এক ক্যারিয়ারের জন্য তোমাকে (স্টেইনকে) অভিনন্দন। ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বোলিং আর ভালো লেন্থে বল পিচ করিয়ে সুইং করানোর দক্ষতা তোমাকে বিশ্বমানের করে তুলেছে। মাঠে তুমি অসাধারণ প্রতিদ্বন্দ্বী আর বিনয়ী ছিলে। এখন তোমার জীবনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। অবসর সময়টা উপভোগ কর।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১৯ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে