এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। তারা ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে আফগানদের কাছে। ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। নিজেদের পরবর্তী ম্যাচ নিয়ে শানাকা বলেছেন, আফগানিস্তানদের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে শানাকা জানিয়েছেন, বাংলাদেশের দুজন ছাড়া বিশ্বমানের কোনো বোলার নেই। তিনি বলেছেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। জানি, ফিজ (মোস্তাফিজুর রহমান) একজন ভালো বোলার। আর সাকিব বিশ্বমানের একজন বোলার। এ দুজন ছাড়া বাংলাদেশের আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।’
বাংলাদেশের সঙ্গে প্রায় প্রতিবছর দ্বিপক্ষীয় সিরিজ খেলার কারণে বাংলাদেশি ক্রিকেটারদের সম্পর্কে ভালো ধারণা আছে বলে মনে করেন শানাকা। তাই নিজেদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান বাংলাদেশের বিপক্ষে। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কী হবে জানি। কেননা, তাদের সব ক্রিকেটার সম্পর্কে ধারণা আছে, আগামী ম্যাচে যা বড় ভূমিকা রাখবে। এ যুগে প্রতিটি দলই প্রতিপক্ষ সম্পর্কে ধারণা রাখে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগবে।'
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। ইতিহাস বলছে, এই লড়াইয়ে স্পষ্টভাবে এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তবে অতীতের পরিসংখ্যান এবার খুব একটা স্বস্তি দিচ্ছে না তাদের। গত আট বছরে ধারাবাহিক উন্নতির পথে হাঁটা জাপান এখন বেশ পরিণত, সংগঠিত এবং আত্মবিশ্বাসী একটি দল। তাই নকআউটে কঠিন চ্যালেঞ্
১ ঘণ্টা আগে
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের গ্রুপপর্বের সেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। সেই ম্যাচে বাতিল হওয়া একটি গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেই অভিযোগে উদাহরণ হ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়েছিল ইকুয়েডর। সেই ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয় তুলে নিয়ে ২০ বছর পর আবারও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দলটি। ঐতিহাসিক এই সাফল্যের কৃতিত্ব নিজের নয়, দেশের মানুষের বলে মন
৩ ঘণ্টা আগে
উত্তর আমেরিকায় চলমান ফুটবল বিশ্বকাপে এখনো অর্ধেক ম্যাচ বাকি আছে। এরই মধ্যে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এবারের আসর। দর্শক উপস্থিতিতে বিশ্বকাপের সর্বকালের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান এই টুর্নামেন্ট।
৩ ঘণ্টা আগে