
রুদ্ধশ্বাস মুহূর্তে কোচ-খেলোয়াড়েরা মেজাজ হারিয়ে ফেলেন প্রায়ই। মাঝেমধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেজাজ ধরে রাখতে না পেরে গালিগালাজও করে বসেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার গত রাতে রায়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে বাজে আচরণের শাস্তি পেলেন।
ফ্লাওয়ারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইপিএল। তাতে এক নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ। এক বিবৃতিতে আইপিএল বলেছে, ‘অ্যান্ডি ফ্লাওয়ারকে আচরণবিধির ২.৩ নম্বর ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটা ম্যাচে অশ্রাব্য ভাষা ব্যবহারের সঙ্গে সম্পর্কিত।’ বেঙ্গালুরুর ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলের সময় চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান ফ্লাওয়ার। দলটির প্রধান কোচ তখন অশ্রাব্য ভাষা ব্যবহার করেন।
রায়পুরে গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৬ রান করে মুম্বাই। জয়ের লক্ষ্যে নামা বেঙ্গালুরুর ইনিংসের শেষভাগে এসে ম্যাচের বাঁক বদলেছে ক্ষণে ক্ষণে। ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলে মুম্বাই স্পিনার মোহাম্মদ গজনফারের বলে ক্রুনাল পান্ডিয়া শটটি খেললে বলটি লং-অনের দিকে যায়। সীমানার দড়ির কাছে নামান ধির ক্যাচটি ধরার পর যখন দেখছিলেন যে ভারসাম্য রাখতে পারছেন না, তখন তিলক ভার্মার দিকে ছোড়েন। তিলক ক্যাচ ধরতে কোনো চেষ্টা করেননি। সেসময় চতুর্থ আম্পায়ারের সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলেছিলেন বলে অপরাধ স্বীকার করেন ‘আক্রমণাত্মক হয়ে কথা বলার’ অপরাধ স্বীকার করেছেন ফ্লাওয়ার এবং ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।
পায়ে ব্যথা পাওয়ায় শেষের দিকে শুধু বাউন্ডারির ওপর খেলতে থাকেন ক্রুনাল পান্ডিয়া। ৪৬ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। যা দলের জয়ে অনেক বড় অবদান রেখে। শেষ পর্যন্ত শেষ বলে ২ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রজত পাতিদার, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের পয়েন্ট ১৪। সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্সের পয়েন্টও ১৪। তবে নেট রানরেটের কারণে দুই ও তিনে হায়দরাবাদ ও গুজরাট। চারে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৩। আর মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ছিটকে গেছে প্লে-অফের দৌড় থেকে।

বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আরলিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
২৪ মিনিট আগে
বাংলাদেশ ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়া সিরিজে ১১৬.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ রান; ফিফটি দুটি। এ ছাড়া ৪.৩৮ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ; মোসাদ্দেক হয়েছেন সিরিজসেরা।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সব শঙ্কা কাটিয়ে ইরানিরা বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশগ্রহণ করেও চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই দলকে। আজ মিসরের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন ইরানের কোচ আমির ঘালেনি।
২ ঘণ্টা আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফরম্যান্স হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা আট ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। যার মধ্যে এবার আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জিতে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে তাঁর দলের কাছ
৩ ঘণ্টা আগে