
যখনই বাংলাদেশ বিপদে, তখনই হাজির মুমিনুল হক। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই মুমিনুলকে দেখা গেল ত্রাতারূপে। দুই ইনিংসেই ফিফটি করে টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
টেস্টে ৫০০০ রান করতে মুমিনুলের দরকার ছিল ৫০ রান। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ছুঁয়ে ফেললেন মাইলফলক। টেস্টে এটা তাঁর ২৭তম ফিফটি। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৫৬ রান করে আউট হয়েছেন তিনি। ৭৬ টেস্টের ক্যারিয়ারে তাঁর রান ৫০০৬। ৬৫৮১ রান করে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিকুর রহিম। দুইয়ে থাকা তামিম ইকবালের রান ৫১৩৪ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪২.৫ ওভারে ৩ উইকেটে করেছে ১২৮ রান।
প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাতাস পেয়েও তিন অঙ্ক থেকে ৯ রান দূরে থাকতে আউট হয়েছেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসেও ফিফটিটা স্বচ্ছন্দে করতে পারেননি তিনি। ১৫ ও ৪৩ রানে দুইবার জীবন পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। বেশ কয়েকবার ব্যাটের কানায় লেগে চার হয়েছে বারবার। ফিফটির পর যোগ করতে পেরেছেন কেবল ৬ রান।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংসই এগোচ্ছে একই চিত্রনাট্য মেনে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সাদমান ইসলাম-মাহমুদুল হাসান জয় দ্রুত বিদায় নিয়েছেন। ২৩ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরতে হয়েছে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুলকে। দ্বিতীয় ইনিংসে তৃতীয় উইকেটে তাঁরা (শান্ত-মুমিনুল) ১৯৩ বলে ১০৫ রানের জুটি গড়েছেন। ৪৩তম ওভারের পঞ্চম বলে মুমিনুলকে ফিরিয়ে জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। আফ্রিদির ইনসুইং ডেলিভারি মুমিনুলের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।
লিডসহ বাংলাদেশের স্কোর ৪২.৫ ওভারে ৩ উইকেটে ১৫৫ রান। শান্ত কেবল তাঁর টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পূর্ণ করেছেন। ৯০ বলের ইনিংসে ৫ চারে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। কেবল ব্যাটিংয়ে নেমেছেন মুশফিকুর রহিম।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
৩০ মিনিট আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
৪ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন সূচি ঘোষণা করা হয়, তখনই বেজে যায় বিশ্বকাপের দামামা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়েই মূলত বাংলাদেশের ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি থাকে। যদি দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের কথার লড়াই, হইচইয়ে তৈরি হবে অন্যরকম এক উন্মাদনা। সেই সুযোগ এবার...
৫ ঘণ্টা আগে