ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট যেন ‘শেষ হয়েও হলো না শেষ’। হবে না-ই বা কেন? কেপটাউনের নিউল্যান্ডসে হওয়া ম্যাচটি হয়ে গেছে টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম ম্যাচ। ব্যাটারদের যেন নাভিশ্বাস উঠে গিয়েছিল।
কেপটাউনে গত ৩ জানুয়ারি শুরু হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। পুরো দুই দিনও হয়নি ম্যাচ। ১০৭ ওভারের ম্যাচে পড়েছিল ৩৩ উইকেট, যেখানে ২৩টিই পড়েছে প্রথম দিনে। টস জিতে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৫৫ রানেই অলআউট হয়। প্রথম দিন থেকেই অসম বাউন্সে খাবি খাচ্ছিলেন ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার অ্যাশওয়েল প্রিন্সও প্রথম দিনের পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। এমনকি আইসিসির থেকে ডিমেরিট পয়েন্ট পাওয়ারও সম্ভাবনা রয়েছে কেপটাউন পিচের।
মিড ডেতে লেখা এক কলামে সুনীল গাভাস্কার ক্ষোভ ঝেরেছেন এমন পিচ নিয়ে। প্রসঙ্গক্রমে তিনি গত বছর ভারতের মাঠে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কথা উল্লেখ করেছেন। চার ম্যাচ সিরিজের মধ্যে তিনটা টেস্টই শেষ হয়েছে তিন দিনে। সে সময় তো সমালোচনার পাশাপাশি ডিমেরট পয়েন্ট দেওয়া হয়। অতীতেও ভারতের পিচ নিয়ে এমন ঘটনা ঘটেছিল বারবার। গাভাস্কার বলেন, ‘সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশের প্রথাগত অজুহাত হচ্ছে যে কিউরেটররা ভুল করেছেন।আমাদের কিউরেটররা এমন শুকনো পিচ বানালে সেটাকে বলা হয় ছলচাতুরী। অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারার পর সাবেক অজি অধিনায়ক এমনটাই বলেছিলেন।আমাদের মাঠকর্মীরা করলে সেটা ইচ্ছাকৃত। তারা করলে ভুল। তৃতীয় দেশের আম্পায়াররা যখন ভুল সিদ্ধান্ত দেন, তখন সেটা ‘স্বাভাবিক ভুল’ হিসেবেই দেখা হয়। আমাদের আম্পায়াররা ভুল করলে তা হয় প্রতারণা। ‘দিল্লির কসাই’ সহ আরও অনেক নামে অপমানজনক শিরোনাম করা হয়।’
১১,১৪ ও ১৭ জানুয়ারি ভারত ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরপরই ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। আকার-ইঙ্গিতে যেন ইংল্যান্ডকে উদ্দেশ্য করেও কিছু বলেন গাভাস্কার । ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন,‘তিন সপ্তাহের মধ্যে এমন একটা দেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে যাদের মিডিয়া বেশ ঘ্যানঘ্যান করে । তাদের বিপক্ষে কোনো কিছু হলে সমালোচনা, অভিযোগ শুরু হয়ে যায়।’

বুন্দেসলিগায় দীর্ঘদিনের গোল-উৎসব থামল বায়ার্ন মিউনিখের। নতুন করে জার্মান শীর্ষ লিগে ওঠা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর ফলে ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোল করতে পারল না জার্মানির পরাশক্তিরা।
২৫ মিনিট আগে
মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
১ ঘণ্টা আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩ ঘণ্টা আগে