
পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
গতকাল সামাজিক মাধ্যমে কার্সের ভিডিও ছড়িয়ে পড়ে এবং ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ তা প্রকাশ করে। সেখানে দেখা যায়, কার্সকে কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘিরে রেখেছেন এবং তাঁর দুই হাত পেছনে হাতকড়া পরানো। তিনি ডারহামের সতীর্থ ম্যাথু পটসের সঙ্গে কথা বলছেন। ভিডিওর পেছনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকসকেও দেখা গেছে। ঘটনা জানাজানি হওয়ার পর ইসিবি গত রাতে এক বিবৃতিতে বলেছে, ‘শনিবার রাতে ডার্বিতে ঘটে যাওয়া বলে জানা একটি ঘটনা সম্পর্কে আমরা অবগত এবং বর্তমানে বিষয়টি তদন্ত করছি। সম্ভব হলে পরবর্তী সময়ে আমরা আরও তথ্য জানাব।’
কার্স পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের দলে আছেন। তবে প্রথম টেস্টের একাদশে জায়গা না পাওয়ায় তাঁকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলতে ছেড়ে দেওয়া হয়েছিল। ডার্বিশায়ারের বিপক্ষে ডারহামের তিন দিনের জয়ের ম্যাচে কার্স করেন ২৬ রান। ৮২ রানে নেন ২ উইকেট। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপন করতে বের হওয়ার সময়ই ঘটে তাঁর হাতকড়া পরে ঘুরে বেড়ানোর ঘটনা। এ ব্যাপারে জানতে ডার্বিশায়ার কনস্ট্যাবুলারির সঙ্গে যোগাযোগ করেছিল ক্রিকইনফো। তবে ডারহাম এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
কার্সের ঘটনা গত এক বছরে ইংল্যান্ডের কোনো ক্রিকেটারকে ঘিরে মাঠের বাইরের বিব্রতকর ঘটনার এটি সর্বশেষ উদাহরণ। এর ফলে দলের সঙ্গে অ্যালকোহল-সংক্রান্ত সংস্কৃতি ও সম্পর্ক নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। গত শীতকালীন সফরগুলোতেও মাঠের বাইরের বিভিন্ন ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এর মধ্যে ছিল ওয়েলিংটনে হ্যারি ব্রুক ও একটি নাইটক্লাবের নিরাপত্তাকর্মীর মধ্যকার ঘটনা এবং অ্যাশেজের মাঝপথে ক্রিকেটারদের মদ্যপান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে হেরেছে।
পরশু রাতে কার্সের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় চার পুলিশের কথা বলা হয়েছে বিবিসিতে। এ বছরের সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সবশেষ কোনো ম্যাচ। কার্সের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে হেডিংলিতে প্রথম টেস্টে ইংল্যান্ড ইনিংস ও ১০৩ রানে জিতেছে। ম্যাচটি শেষ হয়েছিল তিন দিনে। বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় তথা শেষ টেস্টের ভেন্যু এজবাস্টন। ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে শেষ টেস্ট।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
৯ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
১ ঘণ্টা আগে
দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
৩ ঘণ্টা আগে