খুব বেশি দিন নেই ওয়ানডে বিশ্বকাপের। ইতিমধ্যে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। ভারতে কেমন স্কোয়াড পাঠানো হবে সেটি নিয়ে চলছে কৌশল ও জল্পনা-কল্পনা। তবে গত দুই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড এখনো একটি ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারেনি। অধিনায়ক কেইন উইলিয়ামসনকে তারা পাবে কিনা সেটি এখনো অনিশ্চিত।
চোটের কারণে প্রায় পাঁচ মাস ধরে মাঠের বাইরে উইলিয়ামসন। এদিকে ৫ অক্টোবর থেকে ভারতে শুরু বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে কিউইরা। তার আগে দল গোছাতে উইলিয়ামসনকে একটা ‘ডেডলাইন’ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের দলে জায়গা পেতে ফিটনেস প্রমাণের জন্য ৩৩ বছর বয়সী ব্যাটারকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
গত এপ্রিলে চোট পান উইলিয়ামসন। ছিঁড়ে গিয়েছিল তাঁর পায়ের ডান হাঁটুর সংযোগ লিগামেন্ট। তার আগে ব্ল্যাক ক্যাপদের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। উইলিয়ামসন চোট পান আইপিএল গুজরাট টাইটানসের হয়ে খেলার সময়।
আশা ছিল বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ফিরবেন তিনি। কিন্তু সেটি বিলম্বিতই হচ্ছে। যে কারণে গ্যারি স্টিডের এত চিন্তা। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেছেন, ‘বিশ্বকাপের দল ঘোষণার জন্য আমাদের এখন আরও দুই সপ্তাহ সময় আছে। আমরা তাকে (উইলিয়ামসন) সেই পুরো সময় ব্যবহারের সুযোগ দিতে চাই। সে এখন পুনর্বাসনে আছে। সে আবার নেটে অনুশীলনে ফিরেছে, তাকে দেখে ভালো লাগছে।’
উইলিয়ামসন ১৬১ ওয়ানডে খেলে খেলে ৪৭.৮৩ গড়ে করেছেন ৬৫৫৪ রান। এমন একজন অভিজ্ঞ ব্যাটারকে দলে রাখতে চান স্টিডও। তার জন্য উইলিয়ামসনের উন্নতির দিকে তাকিয়ে তিনি, ‘সত্যি তার অগ্রগতি হচ্ছে, তবে আমরা তাকে যে অবস্থায় দেখতে চাই সেখানে যাওয়ার জন্য এখনো তার আরও কাজ করতে হবে। অবশ্যই আমরা তাঁকে দলে চাই, তবে আরও বৃহত্তর উদ্দেশ্য আমরা তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত তাকে ফিট রাখতে চাই।’

প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড; হেরে গেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে শেষে এবারে টি-টোয়েন্টির পালা। আগামী ২৭ এপ্রিল সংক্ষিপ্ত ওভারের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে দলে পরিবর্তন আনল সফরকারীরা।
১৫ মিনিট আগে
আগামী আগস্টে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে এই দুই খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে। অ্যাডামের পাসপোর্টের কাজ এখনো বাকি আছে। নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ এবং ওর বায়োডাটা আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং তারা খুবই মুগ্ধ
২০ মিনিট আগে
লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই। হারলে শিরোপার লড়াই থেকে একরকম পিছিয়ে পড়বে লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত ফল যা-ই হোক না কেন, বেতিসের বিপক্ষে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কিলিয়ান এমবাপ্পের জন্য; একই সঙ্গে শঙ্কারও।
১ ঘণ্টা আগে
এই জয়ে ১৪ ম্যাচে আবাহনীর সংগ্রহ এখন ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। আবাহনীর এই জয় লিগের আসন্ন ম্যাচগুলোতে বসুন্ধরা কিংসকে নিশ্চিতভাবেই প্রবল চাপে রাখবে। আগামীকাল ঘরের মাঠে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে টেবিল টপাররা। এই হারে ২৫ পয়েন্ট...
২ ঘণ্টা আগে